1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ, সন্ধানে ডুবুরি দলের টানা অভিযান ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ও তারেক রহমানের রূপান্তরের রাজনীতি; জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু আত্রাইয়ে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস; ব্যবসায়ীকে জরিমানা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মনিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত্ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার

গ্রামের মাঠে ক্রিকেটপ্রেমী তরুণদের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ জুন, ২০২৪

শেখ নয়ন স্টাফ রিপোর্টার:
ক্রিকেট শব্দের অর্থ ঝিঁঝি পোকা। কিন্তু ক্রিকেট অর্থে এখন কেউ এমনটা বোঝেন না। শুধু ‘চার-ছক্কা হইহই, বল গড়াইয়া গেল কই? এমন উত্তেজনাকর, উত্তপ্ত অবস্থাকে এখন মানুষ ক্রিকেট হিসেবে চেনেন। এমন এক ক্রিকেট টুর্নামেন্ট শেষ হয়ে গেল
নওগাঁ জেলা রাণীনগর উপজেলার রাতোয়াল গ্রামে। উৎসবমুখর পরিবেশে এই টুর্নামেন্ট দেখতে ভিড় জমায় কয়েক শত দর্শক।

জাতীয় দলে যেসব ক্রিকেট তারকার তাদের (৭০) ভাগ গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা। একেবারে অজপাড়াগা, প্রান্তিক গ্রাম থেকে কেউ যদি ভালো খেলে গ্রাম থেকে ইউনিয়ন, সেখান থেকে উপজেলা, এরপর জেলা, তারপর বিভাগীয় পর্যায়, সবশেষে মূলধারার ক্রিকেটাঙ্গনে খেলার সুযোগ মেলে অনেকের। আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনের জনপ্রিয় তারকা মোস্তাফিজুর রহমান। যার বাড়ি পশ্চিম উপকূলের সাতক্ষীরা অঞ্চলের একদম প্রত্যন্ত একটি গ্রামে।

মনছোঁয়া হাততালি, খেলোয়াড়দের খেলাকে আরো শক্তিশালী করে। মাঠের চারপাশে কাণায় কাণায় দর্শকে পরিপূর্ণ । এ যেন এক স্টেডিয়াম। এ স্টেডিয়াম অস্থায়ী। তবে
চার-ছক্কা হাঁকালে বা আউটের সময়ে করতালি আর চিৎকার ধ্বনিতে খেলোয়াদের উৎসাহ জোগান দর্শকরা। এদের প্রায় সবাই বয়সে শিশু-কিশোর ও যুবক। আর এসব কিশোর-যুবাদের সঙ্গে গ্রামের ক্রীড়াবিদ প্রবীণরাও খেলা উপভোগ করেন ।

শনিবার (২৯ জুন ) সকাল দশটায় নওগাঁ জেলা রাণীনগর উপজেলার রাতোয়াল গ্রামে এসো গরি তরুণ সংঘ এবং রাতোয়াল গ্রামবাসী ক্রিকেটপ্রেমী যুবা তরুণদের ব্যবস্থাপনায় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। (১৬) ওভারের এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শুরু থেকে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হলেও শেষ পর্যন্ত বৃষ্টির বাঁধায় খেলা বন্ধ হয়ে যায় অংশগ্রহণকারী দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। দুই দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :