1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভটভটি চালকের মর্মান্তিক মৃত্যু দখল-দূষণে বিপর্যস্ত আত্রাই নদী—কথিত সাংবাদিকদের ‘ম্যানেজ’ করে অবৈধ স্থাপনা নির্মাণের গুরুতর অভিযোগ আত্রাই শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ আত্রাইয়ে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী তাণ্ডব—ধান কেটে লুট, চাঁদা দাবি; মামলার ২ নম্বর আসামী গ্রেফতার রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক এসএসসি ২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের প্রেরণা জোগাতে উপকরণ বিতরণ: চকপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে ব্যতিক্রমী উদ্যোগ সিসিটিভিতে ধরা বেপরোয়া কাণ্ড: মাদকাসক্ত সাভার সাব-রেজিস্ট্রারের চড়ে অপমানিত নকল নবিশ মিজান আত্রাই মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার আত্রাই মিথ্যা অপবাদে অবৈধ সালিশ বৈঠকের মাধ্যমে অর্থ আদায়,ইউএনও’র কাছে লিখিত অভিযোগ রাণীনগরে বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বরখাস্ত

চাঁদা না দেওয়ায় জমি বায়নাকারীকে মারধরের অভিযোগ, পাল্টা হামলার দাবি অভিযুক্তদের

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

সাভার প্রতিনিধি: সাভারে জমি বায়না করা নিয়ে চাঁদা দাবির জেরে এক বৃদ্ধকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে। তবে অভিযুক্ত পক্ষ দাবি করেছে, তারা বরং প্রতিপক্ষের হামলার শিকার। ঘটনায় উভয় পক্ষই থানায় অভিযোগ দিয়েছে; পুলিশ বলছে, তদন্ত চলছে।
ঘটনাটি ঘটেছে সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লায়। অভিযোগ অনুযায়ী, গেন্ডা এলাকার শিরিন আক্তার গংয়ের মালিকানাধীন ৩ শতাংশ জমি ক্রয়ের উদ্দেশ্যে সম্প্রতি বায়না করেন তাইজুদ্দিন (৬৭) ও তার স্বজনরা। বিষয়টি জানার পর অভিযুক্ত আশরাফুল ইসলাম আরিফের নেতৃত্বে কয়েকজন তাদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ।
ভুক্তভোগীদের ভাষ্য, দাবিকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করায় সোমবার দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে কয়েকজন তাদের বাড়িতে হামলা চালায়। এসময় তাইজুদ্দিন, তার চাচাতো ভাই কোরবান আলী (৪৫) ও ভাতিজা সজিব হোসেনকে টেনে-হিঁচড়ে বের করে এনে মারধর করা হয়। স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়; গুরুতর আহত একজনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত কোরবান আলী বলেন, চাঁদা না দেওয়ায় আমাদের ওপর হামলা করা হয়েছে। এমনকি জমির গ্যাসের রাইজার বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছে তারা। আমরা সন্ত্রাসীদের বিচার চাই।
তবে অভিযোগ অস্বীকার করে আশরাফুল ইসলাম আরিফ বলেন, জমি নিয়ে একটি বিচার মীমাংসার জন্য ঘটনাস্থলে গেলে উল্টো আমাদের ওপর হামলা করা হয়। আমাদের কয়েকজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। আমরাও চিকিৎসা নিয়ে থানায় অভিযোগ করেছি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলী জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। উভয় পক্ষের অভিযোগ মামলা হিসেবে নেওয়া হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :