1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড

ছাত্রলীগ থেকে ছাত্রদল! ক্ষমতা বদলেই ‘রঙ বদলের’ অভিযোগে এ.আর অনিককে ঘিরে তোলপাড়

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার: ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে রাজনৈতিক পরিচয় বদলে ফেলার অভিযোগ নতুন নয়। তবে সাভারের এ.আর অনিককে ঘিরে ওঠা অভিযোগ যেন সেই পুরোনো বিতর্ককেই নতুন করে সামনে এনেছে। একসময় ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত অনিক এখন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি। আর এ নিয়েই রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এ.আর অনিক। দলীয় বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণের পাশাপাশি ২০২৪ সালের জাতীয় নির্বাচনে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি প্রচার করেন। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তিনি দীর্ঘদিন প্রভাবশালী অবস্থানে ছিলেন বলেও দাবি করছেন স্থানীয়রা।

আরও অভিযোগ, ক্ষমতার পালাবদলের পর হঠাৎ করেই রাজনৈতিক অবস্থান বদলে বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন তিনি। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতির পদ বাগিয়ে নিয়েছেন—এমন অভিযোগও উঠেছে বিভিন্ন মহল থেকে। যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রমাণ বা সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য এখনো প্রকাশ্যে আসেনি।

স্থানীয় সূত্রের দাবি, ছাত্রলীগের রাজনীতির আড়ালে অনিক মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার বিপক্ষে আওয়ামী লীগের কর্মসূচিতেও তাকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে বলেও অভিযোগ রয়েছে।

বর্তমানে ছাত্রদলের পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার করছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে বিএনপি ও ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও ক্ষোভ বিরাজ করছে। তাদের প্রশ্ন, অতীতে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকা এবং বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত একজন ব্যক্তি কীভাবে ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে আসীন হলেন?

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আদর্শের পরিবর্তে সুবিধাবাদী রাজনীতি ও অনুপ্রবেশের সংস্কৃতি বন্ধ না হলে দলগুলোর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে এবং ত্যাগী নেতাকর্মীরা বঞ্চিত হবেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :