1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই নদীর তীরে বেদে পল্লীতে ঝড়ে প্রাণহানি—শিক্ষাবঞ্চিত শিশুদের নিয়ে উদ্বেগ, সহায়তার আশ্বাস প্রশাসনের আদালতের ‘অস্পষ্ট’ রায়কে ঢাল বানিয়ে পদোন্নতি ওহাব গ্রুপের সুবিধা, সরকারের ক্ষতি প্রায় ৫ কোটি টাকা মাদকবিরোধী অবস্থানের জেরে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, পাল্টাপাল্টি বক্তব্য প্রকাশিত সংবাদের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে জব্বার – আজাদ ও এমারত সম্মিলিত পরিষদ পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নাটকীয় অভিযানে গ্রেফতার টিকা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই শিশুর মৃত্যু—আত্রাইয়ে চাঞ্চল্য, প্রশ্নের মুখে টিকাদান কার্যক্রম ভুট্টা ক্ষেতে আপত্তিকর অবস্থায় প্রেমিক-প্রেমিকা: কোলা গ্রামে চাঞ্চল্য, গ্রাম্য সালিশে মীমাংসা নওগাঁয় এক রাতেই পরিবারের সকল সদস্যদের জা’বাই করে হ’ত্যা ভুট্টা ক্ষেতে আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা,গ্রামবাসীর চাঞ্চল্যকর তথ্য আবাদপুকুর হাটে যানজট নিরসনে ইউএনও’র উদ্যোগ, অবৈধ স্থাপনা উচ্ছেদে স্বস্তি ফিরল জনজীবনে

ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থীকে আওয়ামীলীগ নেতাকর্মীদের মারধরের শিকার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মারধরের শিকার হয়েছেন 

রবিউস সানী ওরফে শিপু (২২) নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত এক শিক্ষার্থী। বর্তমানে তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১৪ অক্টোবর) রাতে আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের ফারুকনগর ইসমাইল ব্যাপারী হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী রবিউস সানী ধামসোনা ইউনিয়নের নতুনগর এলাকার বাসিন্দা এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী। অপরদিকে অভিযুক্তরা হলেন ধামসোনা ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মেহেদি হাসান ওরফে হিরু, আওয়ামীলীগ কর্মী মো. রহিম এবং  ইউনিয়ন শাখা ছাত্রলীগ কর্মী মো. শান্ত।

আহত রবিউস সানী বলেন, ‘আমি শারিরীকভাবে অসুস্থ, আন্দোলনের সময় আমার পেটে গুলিবিদ্ধ হই। বাড়ি থেকে তেমন বের হই না। গতকাল রাতে বন্ধুদের সাথে বাড়ির পার্শ্ববর্তী স্কুল মাঠে হাটতে গিয়েছিলাম। আমি ওই এলাকায় আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলাম। সেই ক্ষোভ থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাকে পিটিয়েছে। আমি তখন তাদেরকে অনুরোধ করে বলি, ‘আমাকে মারিস না আমার পেটে গুলি লেগেছে, আমি অসুস্থ’ কিন্তু তাও তারা আমাকে মারধর করা বন্ধ করেনি।’

এনাম মেডিকেলে কলেজ হাসপাতালের চিকিৎসক ইয়াসিন বলেন, রবিউস সানীর শরীরে মারধর করা হয়েছে। মারধরের ফলে তিনি কানের পর্দায় আঘাত পেয়েছেন। এ ছাড়া তেমন কোনো গুরুতর সমস্যা নেই।

এব্যাপারে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, ‘গতকাল রাতেই ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। তবে এঘটনায় এখনো লিখিতভাবে কোনো অভিযোগ দেয়া হয়নি। অভিযোগের প্রেক্ষিতে ভুক্তভোগীর সর্বোচ্চ আইনি সহযোগিতা ও অপরাধীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :