1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার আত্রাই মিথ্যা অপবাদে অবৈধ সালিশ বৈঠকের মাধ্যমে অর্থ আদায়,ইউএনও’র কাছে লিখিত অভিযোগ রাণীনগরে বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বরখাস্ত সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের দুর্নীতির সাম্রাজ্য ফাঁস; সিন্ডিকেট, ঘুষ আর জাল দলিল—সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের বিরুদ্ধে অভিযোগের ঝড় আত্রাইয়ে হত্যা মামলার বাদী পরিবারকে প্রাণনাশের হুমকি: জামিন বাতিলসহ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি রাণীনগর ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আত্রাইয়ে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি এসএম রেজাউল ইসলাম রেজু রাণীনগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন সাভারে কোটি টাকার হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় র‍্যাবের জালে বন্দি আত্রাই’বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন আ.লীগ নেতা এ্যাড. নাহিদুল ইসলাম বিপ্লব

জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে মারাত্মক জখম 

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

মানিকগঞ্জ প্রতিনিধি, মানিকগঞ্জের সদর উপজেলার কাটিগ্রাম এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে রফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবককে কুপিয়ে মারাত্মক জখমের অভিযোগে উঠেছে। বর্তমানে ভুক্তভোগী ওই যুবক সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা মো. সামসুল হক প্রামাণিক বাদী হয়ে মানিকগঞ্জ থানায় একটি মামলা করেছে।

মামলার আসামীরা হলেন মানিকগঞ্জের সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কাটিগ্রাম এলাকার বিল্টু (৪৫), জাহিদ (২০), শরীফ (৪৫), লাভলু (৫০), লাভলী আক্তার (৪০), আবুল হোসেন (৫৫) ও আখি আক্তার (৪৫)।

মামলার এজহার সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে অভিযুক্ত আসামিরা বাদী মো. সামসুল প্রামানিকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। পরে ভুক্তভোগী রফিকুল ইসলাম বাজার থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রাস্তা থেকে তাকে টেনেহিচরে তুলে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে তাকে এলোপাথাড়ি কুপিয়ে এবং পিটিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে স্থানীয়দের সাহায্যে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকায় রেফার্ড করে। পরে সেখান থেকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এ ব্যাপারে ভুক্তভোগী যুবকের বোন ঝর্ণা আক্তার জানান, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে এবং একটি পা ভেঙে দেয়। আজকে চার দিন যাবত আমার ভাইটি আইসিওতে ভর্তি। আমরা এখনো জানিনা আমার ভাইকে আমরা জীবিত বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবো কিনা। এদিকে আজ এতদিন হয়ে গেল মামলা করার পরেও পুলিশ অভিযুক্ত আসামিদের গ্রেফতার করতে পারেনি। আসামিরা এখনো প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। আমি আমার ভাইয়ের উপর এই হামলার সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক আশরাফুল ইসলাম বলেন, আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :