1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন

জয়পুরহাটে ছাত্রদল নেতা পিয়াল আহম্মেদ কে হত্যার চেষ্টা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টার :শেখ নয়ন ফয়েজী

জয়পুরহাটে শহর শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পিয়াল আহম্মেদ বিপ্লবকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে।

বুধবার (১২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহরের বারোঘাটি পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।

আহত পিয়াল আহম্মেদ বিপ্লব (৩২) জয়পুরহাট শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলার ইসলাম নগর এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল চিহ্নিত সন্ত্রাসী ছাত্রদল নেতা পিয়ালের ওপর হামলা চালায়। এক পর্যায়ে পিয়ালকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা চলে যায়। পরে স্থানীয়রা পিয়ালকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে রাতেই বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসার জন্য তাকে রাখা হয়েছে।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ নুর আলম বলেন, যেহেতু এটা রেল লাইনের পাশে ঘটনা এজন্য সান্তাহার জিআরপি থানায় মামলার প্রস্তুতি চলছে। তারপরও ঘটনার পর থেকে আসামিদের ধরার জন্য জোর তৎপরতা অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :