1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড শিক্ষার্থীদের ক্ষোভের মুখে জাবি স্কুল-কলেজ, অতিরিক্ত ফি সমন্বয়ের আশ্বাস

জাবির ২ ছাত্র গাঁজাসহ গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩১ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদক : ঢাকার সাভারের ডগরমোড়া এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই ছাত্রকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী মেরাজ হাসান শিহাব ও চারুকলা বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী তৌকির হোসেন তপু। তারা উভয়েই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (অপারেশন) নয়ন কারকুন বলেন, নিয়মিত টহলের অংশ হিসেবে ডগরমোড়া এলাকায় চেকপোস্টে তাদের দুজনকে সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছে ১ কেজি পরিমাণ গাঁজা পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায় আজ সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) আ.স.ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘সাভার থানা থেকে রাতেই আমাকে ফোন করে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষাথীকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। যেহেতু তাদেরকে ক্যাম্পাসের বাইরে থেকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে সেক্ষেত্রে আমাদের কিছু বলার নেই। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার হোক এটাই আমাদের চাওয়া৷’ 

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :