1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভটভটি চালকের মর্মান্তিক মৃত্যু দখল-দূষণে বিপর্যস্ত আত্রাই নদী—কথিত সাংবাদিকদের ‘ম্যানেজ’ করে অবৈধ স্থাপনা নির্মাণের গুরুতর অভিযোগ আত্রাই শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ আত্রাইয়ে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী তাণ্ডব—ধান কেটে লুট, চাঁদা দাবি; মামলার ২ নম্বর আসামী গ্রেফতার রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক এসএসসি ২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের প্রেরণা জোগাতে উপকরণ বিতরণ: চকপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে ব্যতিক্রমী উদ্যোগ সিসিটিভিতে ধরা বেপরোয়া কাণ্ড: মাদকাসক্ত সাভার সাব-রেজিস্ট্রারের চড়ে অপমানিত নকল নবিশ মিজান আত্রাই মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার আত্রাই মিথ্যা অপবাদে অবৈধ সালিশ বৈঠকের মাধ্যমে অর্থ আদায়,ইউএনও’র কাছে লিখিত অভিযোগ রাণীনগরে বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বরখাস্ত

ড্যাফোডিলের ১৩তম সমাবর্তনে নতুন যাত্রায় চার হাজার গ্র্যাজুয়েট

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

হুমায়ুন কবির:
শিক্ষাজীবনের দীর্ঘ পথচলার ইতি টেনে নতুন জীবনের পথে পা রাখলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হাজারো শিক্ষার্থী। আনন্দ, আবেগ আর স্মৃতির মিশেলে বুধবার ড্যাফোডিল স্মার্ট সিটিতে অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়টির ১৩তম সমাবর্তন।
ঢাকার সাভার উপজেলার বিরুলিয়ায় আয়োজিত এ অনুষ্ঠানে সকাল সাড়ে ১০টার দিকে আনুষ্ঠানিকতা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রতিনিধি হিসেবে সমাবর্তনের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস. এম. ফয়েজ। সমাবর্তন বক্তা ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ব্র্যাকের চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান।
সমাবর্তনে স্বাগত বক্তব্য দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম. আর. কবির।
অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস. এম. ফয়েজ বলেন, শিক্ষার্থীরা এমন এক বাস্তবতায় প্রবেশ করছে, যেখানে জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ একসঙ্গে ধারণ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শুধু ডিগ্রি নয়, বিবেকবান মানুষ হওয়াটাই শিক্ষার আসল সাফল্য।
সমাবর্তন বক্তা হোসেন জিল্লুর রহমান বলেন, দেশের উন্নয়নের এই সময়ে তরুণদের কেবল চাকরিপ্রার্থী হলে চলবে না। তিনি বলেন, মধ্য-আয়ের ফাঁদ এড়াতে হলে উদ্ভাবনী চিন্তা, জ্ঞানভিত্তিক কাজ ও নৈতিক শক্তিকে সামনে আনতে হবে। এই দায়িত্ব এখন তরুণ প্রজন্মের।
ড্যাফোডিলের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান বলেন, আজকের সমাবর্তন শিক্ষার্থীদের জীবনে একটি দায়িত্বশীল অধ্যায়ের সূচনা। তিনি বলেন, আজ থেকে গ্র্যাজুয়েটরা আর কেবল শিক্ষার্থী নয়, তারা সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ রূপকার।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম. আর. কবির বলেন, ড্যাফোডিলে অর্জিত শিক্ষা ও দক্ষতা শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের যুগে নেতৃত্ব দিতে প্রস্তুত করেছে।
সমাবর্তনের আনন্দের মাঝেই ছিল বিদায়ের আবেশ। গ্র্যাজুয়েট মিশকাতুর রহমান মুমু বলেন, এই ক্যাম্পাস, বন্ধু আর হোস্টেলের দিনগুলো খুব দ্রুত শেষ হয়ে গেল। আরও কিছুদিন থাকলে হয়তো বিদায়টা এত কঠিন লাগত না।
এবারের সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের মোট ৪ হাজার ২০ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাঁচজন কৃতী শিক্ষার্থী পেয়েছেন চ্যান্সেলরস গোল্ড মেডেল, চারজন চেয়ারম্যান গোল্ড মেডেল এবং তিনজন ভাইস-চ্যান্সেলরস গোল্ড মেডেল। মোট গ্র্যাজুয়েটদের মধ্যে ৩ হাজার ৩৯১ জন স্নাতক এবং ৬২৯ জন স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :