1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ, সন্ধানে ডুবুরি দলের টানা অভিযান ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ও তারেক রহমানের রূপান্তরের রাজনীতি; জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু আত্রাইয়ে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস; ব্যবসায়ীকে জরিমানা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মনিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত্ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার

তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করা হবে  –  শাওন সরকার 

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

রাউফুর রহমান পরাগ : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে কোন প্রকার কটুক্তি ও ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না এবং তারেক রহমানকে নিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছে তা প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন সাভারের যুবদল নেতা শাওন সরকার। আজ মঙ্গলবার  (১৫/০৭-২৫)  বিকেলে সাভারের হেমায়েতপুরে যুবদল আয়োজিত এক প্রতিবাদ সভায় এই মন্তব্য করেন যুবদল নেতা শাওন সরকার। তিনি আরো বলেন, বিগত ১৭ বছর আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমান বাংলাদেশে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে গিয়ে যে পরিমাণ জুলুম ও নির্যাতন সহ্য করে এসেছেন তা জাতি চিরদিন সম্মানের সহিত স্মরণ রাখবে। কিন্তু দুঃখের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, একটি কুচক্রী মহল ফ্যাসিস্ট সরকারের দোসরদের সাথে নিয়ে জনাব তারেক রহমান এবং বিএনপিকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে এবং ষড়যন্ত্র শুরু করেছে। যুবদল নেতা শাওন সরকার  আরো বলেন, বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি’র বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে আমরা প্রস্তুত। এ সময় তিনি উপস্থিত সকল নেতাকর্মীদের সকল প্রকার ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান। এ সময় স্থানীয় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :