1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন আশুলিয়ায় যুবক নিখোঁজ, থানায় জিডি আত্রাইয়ে বিলুপ্তপ্রায় দেশীয় মাছ ফিরিয়ে আনতে ৮ স্থানে ২৭১ কেজি পোনা অবমুক্ত বদলগাছীতে গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করতে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর বিচারসেবা নিশ্চিতে জেলা পর্যায়ে গ্রাম আদালতের আউটরিচ সভা অনুষ্ঠিত

‎তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতেই হবে – মোহাম্মদ আইয়ুব খান

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

রাউফুর রহমান পরাগ : আজ সোমবার (১১-০৮-২০২৫ইং) বিকেলে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে (সন্দীপ বটতলা) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা করণে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক এর আয়োজন করা হয়। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। প্রধান অতিথি হিসেবে মোহাম্মদ আইয়ুব খান বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার দেশের যে ক্ষতি করেছে তা শুধু বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার মাধ্যমে সমাধান করা সম্ভব। তিনি আরো বলেন, যেকোনো মূল্যে আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতেই হবে। ৬ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মোহাম্মদ আহসান উল্লাহ এর সভাপতিত্বে উক্ত উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান, মোঃ শহিদুল ইসলাম, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মজিবর রহমান সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :