1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন

নওগাঁয় অসংখ্য পরিত্যক্ত মাংসের প্যাকেট উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

মো.সুলতান মাহমুদ,জেলা(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী থেকে পরিত্যক্ত অবস্থায় ৮৪ প্যাকেট মাংস উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিষ্ণুপুর গ্রামের ব্রিজের নিচ থেকে এসব মাংস উদ্ধার করা হয়। তবে মাংসগুলো কিসের তা এখনো জানা সম্ভব হয়নি। এ নিয়ে স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বদলগাছী-আক্কেলপুর সড়কের বিষ্ণুপুর গ্রামের ব্রিজের নিচে মাংসের প্যাকেট পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। স্থানীয়রা দেখে থানা পুলিশে সংবাদ দেয়। এ খবর ছড়িয়ে পড়লে এক নজর দেখার জন্য ভিড় করেন স্থানীয়রা। মাংসগুলো প্যাকেট অবস্থায় ছিলো। তবে কিসের মাংস তা এখনো পরিস্কার করে বলা যাচ্ছে না।

বদলগাছী থানার ওসি(তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মাংসগুলো উদ্ধারের প্রক্রিয়া চলছে। তবে প্যাকেটে কিসের মাংস তা বলা সম্ভব না। পরীক্ষার পর বলা যাবে কিসের মাংস।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :