1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
ভুট্টা ক্ষেতে আপত্তিকর অবস্থায় প্রেমিক-প্রেমিকা: কোলা গ্রামে চাঞ্চল্য, গ্রাম্য সালিশে মীমাংসা নওগাঁয় এক রাতেই পরিবারের সকল সদস্যদের জা’বাই করে হ’ত্যা ভুট্টা ক্ষেতে আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা,গ্রামবাসীর চাঞ্চল্যকর তথ্য আবাদপুকুর হাটে যানজট নিরসনে ইউএনও’র উদ্যোগ, অবৈধ স্থাপনা উচ্ছেদে স্বস্তি ফিরল জনজীবনে আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভটভটি চালকের মর্মান্তিক মৃত্যু দখল-দূষণে বিপর্যস্ত আত্রাই নদী—কথিত সাংবাদিকদের ‘ম্যানেজ’ করে অবৈধ স্থাপনা নির্মাণের গুরুতর অভিযোগ আত্রাই শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ আত্রাইয়ে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী তাণ্ডব—ধান কেটে লুট, চাঁদা দাবি; মামলার ২ নম্বর আসামী গ্রেফতার রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক এসএসসি ২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের প্রেরণা জোগাতে উপকরণ বিতরণ: চকপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে ব্যতিক্রমী উদ্যোগ

নওগাঁ-০৬ আসনে ধানের শীষের জয়, শেখ রেজাউল ইসলাম রেজু বেসরকারিভাবে নির্বাচিত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম বিশেষ প্রতিনিধি:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-০৬ (আত্রাই–রাণীনগর) আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু উল্লেখযোগ্য ব্যবধানে জয় লাভ করে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, আত্রাই উপজেলায় ধানের শীষ প্রতীকে ভোট পড়েছে ৫৪ হাজার ৮১৬টি, আর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পড়েছে ৫২ হাজার ৪৭৬টি। অন্যদিকে রাণীনগর উপজেলায় ধানের শীষ প্রতীক পেয়েছে ৫৩ হাজার ২৫৪টি ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৪৩ হাজার ৪১০টি ভোট।

দুই উপজেলা মিলিয়ে ধানের শীষ প্রতীকে মোট ভোট পড়েছে ১ লাখ ৮ হাজার ৭০টি, আর দাঁড়িপাল্লা প্রতীকে মোট ভোট পড়েছে ৯৫ হাজার ৮৮৬টি। ফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু ১২ হাজার ১৮৪ ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে বিজয়ী হন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। অধিকাংশ কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বেসরকারি ফলাফল ঘোষণার পর বিভিন্ন স্থানে ধানের শীষের সমর্থকদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। বিজয়ী প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই বিজয় জনগণের রায়। আমি আত্রাই ও রাণীনগরের মানুষের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো।”

উল্লেখ্য, আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার পর নওগাঁ-০৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শেখ রেজাউল ইসলাম রেজু দায়িত্ব গ্রহণ করবেন বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :