1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আইজেএফের বিবৃতি, ক্ষমা চাওয়ার দাবি আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ফাঁদে নিঃস্ব তিন্নি: ২ সংসার ধ্বংসের পর টাকা-সোনা লুটে পলাতক ছাত্রলীগ নেতা সেলিম মিরপুর আ.লীগ নেতার বিরুদ্ধে ভূমিদস্যুতা থেকে শুরু করে নানা অভিযোগ; গ্রেফতারের দাবি সচেতন মহলের আত্রাই-রাণীনগর মহাসড়কে মোটরসাইকেল ডাকাতির চেষ্টা ব্যর্থ,তিন ডাকাত গ্রেফতার;পলাতক আরও পাঁচজন সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা; স্বর্ণের চেইন ও টাকা লুট পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার অভিযানে চুরির রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ১ সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাৎ’ সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন, অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ধামইরহাট থানা আকস্মিক পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার, সেবার মানোন্নয়ন ও পেশাদারিত্বে দিলেন কঠোর নির্দেশনা নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিং জোরদারে পুলিশ সুপারের দিকনির্দেশনা আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার

নওগাঁ-৬ (আত্রাই–রাণীনগর) আসনে ৩৩টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

নির্বাচন ঘিরে জোরদার নিরাপত্তা, প্রশাসনের সর্বোচ্চ সতর্কতা

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৬ (আত্রাই–রাণীনগর) আসনের মোট ৩৩টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ রাখতে এসব কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ভোটকেন্দ্র’ হিসেবে ঘোষণা করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোর মধ্যে আত্রাই উপজেলায় রয়েছে ২৩টি এবং রাণীনগর উপজেলায় রয়েছে ১০টি ভোটকেন্দ্র। এসব কেন্দ্রকে ঘিরে সম্ভাব্য যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলোতে অতিরিক্ত পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য মোতায়েনের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হবে। একই সঙ্গে সার্বক্ষণিক নজরদারির আওতায় রাখা হবে কেন্দ্রগুলোর আশপাশের এলাকা। ভোটগ্রহণের দিন প্রতিটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে দায়িত্ব পালন করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মোবাইল টিম। প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত থাকবে র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আত্রাই ও রাণীনগর উপজেলা প্রশাসন জানিয়েছে, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে বহুমাত্রিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটের আগের দিন থেকেই গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি থাকবে এবং ভোটগ্রহণ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে আরও জানা গেছে, নওগাঁ-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৪১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৩৫০ জন, নারী ভোটার ১ লাখ ৭১ হাজার ০৬১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন।

নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি ও কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার জন্য প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :