1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড

নিয়ামতপুরে চোলাই মদের কারখানায় পুলিশের বড় অভিযান, মাদক ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে চোলাই মদ তৈরির একটি কারখানার সন্ধান মিলেছে। এ সময় বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ, প্রস্তুত চোলাই মদ ও ট্যাপেন্টাডল মাদক ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় মান্দা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানের শুরুতে চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ট্যাপেন্টাডল মাদক ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন ছাতড়া গ্রামের মহাদেব সরদার (পিতা: রবিলাল সরদার) ও ভুট্টু সরদার (পিতা: দেবরাজ সরদার)।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছাতড়া কলকুলা পাড়া এলাকায় পলাতক শিল্পী (পিতা: আনন্দ সরদার) ও কেতকী (স্বামী: মৃত জোতিন সরদার)-এর বসতবাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানে একটি চোলাই মদ তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। অভিযানে আনুমানিক ১ হাজার ৩১০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ, ২৬ লিটার প্রস্তুত চোলাই মদ এবং কয়েকশ কোমল পানীয়ের বোতলে ভরা চোলাই মদ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এসব বোতলে চোলাই মদ ভরে বাজারজাত করা হতো।

এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :