1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন আশুলিয়ায় যুবক নিখোঁজ, থানায় জিডি

বাঁশির সুরে এবার জীবনের গল্প – আসছে শেখ সোলায়মানের মৌলিক গান ‘চলছে গাড়ী যাত্রাবাড়ী’

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:
হাজীপুরের সরল পথ বেয়ে, বাঁশির সুরে জীবনের কথা বলে যিনি পরিচিত হয়েছেন হাজারো মানুষের কাছে – সেই শেখ সোলায়মান এবার আনছেন তাঁর প্রথম একক মৌলিক গান ‘চলছে গাড়ী যাত্রাবাড়ী’।

২৭ সেপ্টেম্বর, শনিবার, প্রকাশ পাবে এই গানটি তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেল “Sheikh Solayman”-এ। পূজার আনন্দে এবার যুক্ত হচ্ছে এক নতুন সুরের মুগ্ধতা।

শেখ সোলায়মান, যাঁকে আমরা জানি সোশ্যাল মিডিয়ায় বাঁশি বাজানো আর খালি গলায় লোকগান গেয়ে ভাইরাল হওয়া এক মাটির মানুষ হিসেবে, এবার শ্রোতাদের উপহার দিচ্ছেন এক জীবনঘনিষ্ঠ গান।

গানটির কথা ও সুর দিয়েছেন লোকগীতি ধারার সৃষ্টিশীল গীতিকার পাগল সুজন, সংগীতায়োজনে ছিলেন পূর্ণ মিলন, আর রেকর্ডিং হয়েছে প্রিয় রিঙ্কু স্টুডিওতে।

শেখ সোলায়মান বললেন,

“এই গানটা একেবারে ফোক ঘরানার। আমার মন থেকে গাওয়া, শ্রোতারাও হৃদয় থেকে শুনবেন – এই বিশ্বাস রাখি।”

গীতিকার পাগল সুজন বললেন,

“গানটা আসলে আমাদের জীবনের গতি, আশা আর অপেক্ষার গল্প। শুনলে মনে হবে নিজের কথাই বলছে কেউ।”

আর যারা ইতোমধ্যেই শুনেছেন এর এক মিনিটের টিজার – তাঁদের প্রতিক্রিয়া?
লালঁচান ও পাপ্পু ফকির বললেন,

“কথাগুলো খুবই সুন্দর। আর শেখ সোলায়মান গেয়েছেন একেবারে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো।”

রাজু মন্ডল মুগ্ধ হয়ে বললেন,

“যেভাবে উনি বাঁশি বাজান, সেভাবেই গেয়েছেন – সুরে প্রাণ আছে।”

শোনা যাচ্ছে, গানটির পূর্ণাঙ্গ মিউজিক ভিডিওও খুব শিগগিরই প্রকাশ পাবে।

স্মরণে থাকুক:
যেখানে থেমে যায় শহরের কোলাহল, সেখান থেকেই শুরু হয় এক সাদামাটা শিল্পীর স্বপ্নের যাত্রা। এবার সেই স্বপ্নের নাম – ‘চলছে গাড়ী যাত্রাবাড়ী’।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :