1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
৩য় বিকেএসপি কাপ জিমন্যাস্টিকসে চ্যাম্পিয়ন বিকেএসপি সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আইজেএফের বিবৃতি, ক্ষমা চাওয়ার দাবি আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ফাঁদে নিঃস্ব তিন্নি: ২ সংসার ধ্বংসের পর টাকা-সোনা লুটে পলাতক ছাত্রলীগ নেতা সেলিম মিরপুর আ.লীগ নেতার বিরুদ্ধে ভূমিদস্যুতা থেকে শুরু করে নানা অভিযোগ; গ্রেফতারের দাবি সচেতন মহলের আত্রাই-রাণীনগর মহাসড়কে মোটরসাইকেল ডাকাতির চেষ্টা ব্যর্থ,তিন ডাকাত গ্রেফতার;পলাতক আরও পাঁচজন সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা; স্বর্ণের চেইন ও টাকা লুট পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার অভিযানে চুরির রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ১ সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাৎ’ সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন, অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ধামইরহাট থানা আকস্মিক পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার, সেবার মানোন্নয়ন ও পেশাদারিত্বে দিলেন কঠোর নির্দেশনা নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিং জোরদারে পুলিশ সুপারের দিকনির্দেশনা

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আশুলিয়া থানা কমিটি গঠন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

সাভার,আশুলিয়া,ধামরাই প্রতিনিধি মো: আসিফ খান

আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা : বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আশুলিয়া থানার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। একজনকে সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।

শনিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলার সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, শুক্রবার রাতে আশুলিয়ার বলিভদ্র ফুট ভিলেজ জেলা কমিটির এক বর্ধিত সভায় আশুলিয়া থানা কমিটি ঘোষণা এবং অনুমোদন দেয়া হয়।

কমিটিতে মো: লিটন মন্ডলকে সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সাইফুল ইসলাম, পবিত্র এদবর, আশরাফুল ইসলাম আশরাফ, শাকিলা আক্তার শান্তা, সাগর হোসেন, সজল হালদার, বাবুল হোসেন, সাইফুল ইসলাম, আশরাফুল ইসলাম আশরাফ এবং বাবুল হোসেন।

বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা কমিটির সাধারন সম্পাদক শাহজাহান মিয়া, সদস্য মামুনুর রহমান রজত, মোহাইমিনুল হক সহ আরো অনেকে।

বর্ধিত সভা শেষে ঢাকা জেলাধীন আশুলিয়া থানা কমিটি ঘোষণা করা হয়।

সভায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলার প্রভাবশালী সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু তার বক্তব্যে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় ছয় মাস হল, কিন্তু গুরুত্বপূর্ণ কোন সংস্কারের আন্তরিকভাবে কোন উদ্যোগ দেখা যাচ্ছে না। বিশেষ করে আইন-শৃঙ্খলা বাহিনীকে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেননি। বিভিন্ন মহলের সরকারি দপ্তরে সৈরাচার সরকারের নিয়োগপ্রাপ্তরা বহাল তবিয়তে রয়েছে। ঘুষ বানিজ্য পূর্বের ন্যায় অব্যাহত রয়েছে।

তিনি এসময় বলেন, ছাত্র-জনতা, শ্রমিকদের গণ অভ্যুত্থানের সাফল্য এনেছে। এরপরেও এখনো বৈষম্য কমেনি। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে এটাতে তাদের নৈতিক অধিকার। তবে সরকার এব্যাপারে নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। কিন্তু ছাত্রদের দল গঠন করার ব্যাপারে সরকারের যদি কোন মদদ থাকে তাহলে এই সরকারের পদত্যাগ করা প্রয়োজন বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :