1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন

বাগমারায়, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় মেডিকেল কর্মকর্তা কারণ দর্শনের নোটিশ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:রাজশাহীর বাগমারা উপজেলায় সরকারি দায়িত্বে চরম অবহেলা ও শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ উঠেছে এক মেডিকেল কর্মকর্তার বিরুদ্ধে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত না করার অভিযোগে তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, বাগমারা সূত্রে জানা যায়, অভিযুক্ত মেডিকেল কর্মকর্তা মো. আনেয়ার হোসেন গত ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে কোনো ধরনের পূর্বানুমতি গ্রহণ না করেই মাড়িয়া ইউপি স্বাস্থ্য কমপ্লেক্স তথা তার কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। শুধু তাই নয়, দায়িত্বে অনুপস্থিতির বিষয়টি তিনি ইচ্ছাকৃতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকেও গোপন রাখেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এ ধরনের আচরণ সরকারি কর্মচারীদের শৃঙ্খলা, দায়িত্ববোধ ও পেশাগত নৈতিকতার চরম লঙ্ঘন। নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে, বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ ও দায়িত্বে অনুপস্থিত থাকা সরকারি চাকরি বিধিমালার গুরুতর পরিপন্থী এবং এটি অসদাচরণের শামিল।

এ ঘটনায় সংশ্লিষ্ট মেডিকেল কর্মকর্তাকে আগামী ৩ (তিন) কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদান করতে নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় তার বিরুদ্ধে কেন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা ব্যাখ্যা করতে বলা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কারণ দর্শানোর নোটিশের অনুলিপি রাজশাহী বিভাগীয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক, উপপরিচালক এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে মুঠোফোনে কথা বলা হলে তিনি বলেন,আমি লিখিত আবেদনপত্রের মাধ্যমে ছুটি নিয়েছি কর্তৃপক্ষের কাছ থেকে।

স্থানীয়দের অভিযোগ, সরকারি স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে দায়িত্বে অবহেলা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি প্রতারণার শামিল। তারা অবিলম্বে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে বিধি অনুযায়ী কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :