1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন

বিএনপি ক্ষমতায় এলে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স: ধানের শীষের আনুষ্ঠানিক প্রচারণায় সালাউদ্দিন বাবু

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

হুমায়ুন কবির: বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে মাদক,সন্ত্রাস, চাঁদাবাজ ও ফুটপাট দখল কারীদের কঠোর হস্তে দমন করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বৃহস্পতিবার বিকেলে সাভারের রেডিও কলোনি এলাকায় শহীদ মজনু একাডেমিতে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনুষ্ঠানিক প্রচারণা শুরুর প্রাক্কালে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে দোয়া মোনাজাত শেষে স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন পাড়া মহল্লায় পায়ে হেঁটে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়।

একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর প্রাক্কালে তিনি দলীয় অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
ঢাকা জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক লায়ন মো. খোরশেদ আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নিপুণ রায় চৌধুরী। এছাড়া জেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, আজ দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। মাদক ও সন্ত্রাস সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। বিএনপি ক্ষমতায় গেলে এসব অপরাধের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না। মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার ও নিরাপদ জীবনের পক্ষে। আমাদের রাজনীতি মানুষের কল্যাণের জন্য। ফুটপাত দখল করে সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করা, জোরপূর্বক চাঁদাবাজি এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভাপতির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক লায়ন মো. খোরশেদ আলম বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁর আদর্শ বুকে ধারণ করেই বিএনপি জনগণের পাশে আছে এবং থাকবে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, দেশের বর্তমান সংকট থেকে উত্তরণে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন। জনগণের ভোটে নির্বাচিত সরকারই দেশকে সঠিক পথে এগিয়ে নিতে পারবে।
অনুষ্ঠান শেষে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :