1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার (২৩ অক্টোবর)বিকেল সাড়ে ৪টায় শহরের হাউজিং বি ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ওই এলাকার আবদুস সালাম (৪৮), তার স্ত্রী রুপা খাতুন (৩৫) ও মেয়ে সাবা খাতুন (১৩)। এঘটনায় আহত হয়েছেন নিহত আবদুস সালামের ছেলে সিয়াম (১৪)।বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও) তাপস কুমার সরকার। তিনি আরও জানান, এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তিনি হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া শহরের হাউজিং বি ব্লক এলাকায় আবদুস সালামের বাড়ি বৈদ্যুতিক ওয়ারিং এ ত্রুটির কারণে পুরো বাড়ি বিদ্যুতায়িত হয়। এসময় ওই বাড়িতে থাকা পরিবারের সদস্যদের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক একই পরিবারের তিনজনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলমের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোনো কারণ খুঁজে পাননি তারা।জানা নেই এ বিষয়ে। কুষ্টিয়া মডেল থানার (ওসি) তদন্ত ‎দিপেন্দ্রনাথ জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :