1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ, সন্ধানে ডুবুরি দলের টানা অভিযান ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ও তারেক রহমানের রূপান্তরের রাজনীতি; জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু আত্রাইয়ে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস; ব্যবসায়ীকে জরিমানা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মনিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত্ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার

মাটিখেকু জুয়েলকে ১৫ দিনের জেল! সাজা দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫

সাভার প্রতিনিধি:
সাভারে সড়ক ও জনপদের জায়গা থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ফরহাদ আলম জুয়েলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ মে) দুপুরে সাভারের পুলিশ টাউন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলমের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১১ ধারা লঙ্ঘনের দায়ে এই দণ্ড প্রদান করা হয়।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত জুয়েলকে হাতেনাতে আটক করে আদালত। পরবর্তীতে তাকে সাভার থানায় হস্তান্তর করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম সাংবাদিকদের বলেন, “সাভারে কোন মাটিখেকু কিংবা ভূমিদস্যুকে ছাড় দেওয়া হবে না। তারা মাটি কেটে ফসলি জমি ধ্বংস করছে, পরিবেশের বিপর্যয় ঘটাচ্ছে। এভাবে চলতে থাকলে দেশ একসময় চরম খাদ্যসংকটে পড়বে। এসব দস্যুদের বিরুদ্ধে অভিযান চলবে।”
এই দ্রুততম পদক্ষেপের জন্য সাভার উপজেলা প্রশাসন ও ম্যাজিস্ট্রেট জহিরুল আলমকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা। তারা জানান, ভবিষ্যতেও যেন এ ধরনের অভিযান অব্যাহত থাকে, এটাই তাদের প্রত্যাশা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :