1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন

মাদক, ছিনতাই, চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি: মেয়র প্রার্থী খোরশেদ আলম

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩ মে, ২০২৫

হুমায়ুন কবির, সাভার :
“আমি সাভারে মাদক, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি,”—এভাবেই নিজের অঙ্গীকারের কথা জানালেন সাভার পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মোহাম্মদ খোরশেদ আলম। তিনি বলেন, “আমি যদি আগামী নির্বাচনে মেয়র হতে পারি, তবে একটি সুন্দর, স্বচ্ছ ও শান্তিপূর্ণ পৌরসভা গড়ে তুলব।”
শুক্রবার (২ মে) সন্ধ্যায় সাভারের শিমুলতলা এলাকায় এম কে টাওয়ার কনভেনশন হলে আয়োজিত সংগীত একাডেমি ‘সুর লহরী’র ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোরশেদ আলম আরও বলেন, “আমি ভোট চাই না। বরং আমি চাই, আমার কাজ দেখে জনগণ বিচার করুক আমি এই পদে যোগ্য কি না। যদি মনে করেন আমি উপযুক্ত, তাহলেই আপনারা আমাকে নির্বাচিত করবেন।”
অনুষ্ঠানের শুরুতেই ৩৩ পাউন্ডের একটি বিশাল কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি খোরশেদ আলম, যিনি ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পরে সুর লহরী একাডেমির বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের হাতে ৮০টি সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এতে সাভার সিটিজেন ক্লাবের সভাপতি ডা. মোঃ কামরুজ্জামান, গণী জেনারেল হাসপাতালের পরিচালক ডা. দিলকুশা আহমেদ এবং চলচ্চিত্র পরিচালক ও সংগীতশিল্পী শুভ্র খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুর লহরীর চেয়ারম্যান রিপন মাহমুদ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :