1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই উপজেলাসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. নাহিদুল ইসলাম বিপ্লব আত্রাইয়ে একই স্থানে বারবার ছিনতাই-ডাকাতি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ধামসোনা ইউনিয়নে সেবার অন্য নাম আবুল কালাম আজাদ, মানবিক কর্মকাণ্ডে মুগ্ধ এলাকাবাসী কাস্টমস কর্মকর্তার বহনকারী সিএনজির গতিরোধ ও হত্যাচেষ্টার অভিযোগ,মামলা দায়েরের প্রস্তুতি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেফ রোড ফাইটার সাংবাদিক তারিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ি আটকে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের সহায়তায় রক্ষা এলজিইডি ময়মনসিংহ সমাচার নির্বাহী প্রকৌশলী সালমান রহমান গিলে খাচ্ছে এলজিইডি রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ির গতিরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের সহায়তায় উদ্ধার আত্রাই মাদকের বিরুদ্ধে এমপি রেজুর জিরো টলারেন্স ঘোষণার পরদিনই ৩৫০ পিচ এম্পুল ইনজেকশন সহ আটক-০১

রাণীনগরে অতিবৃষ্টিজনিত জলাবদ্ধতা নিরসনে মাঠে ইউএনও রাকিবুল ইসলাম

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি: সাম্প্রতিক অতিবৃষ্টিতে নওগাঁর রাণীনগর উপজেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলে ব্যাঘাত ঘটে এবং স্থানীয়দের মধ্যে ভোগান্তি দেখা দেয়।

এ পরিস্থিতিতে দ্রুত সমস্যা সমাধানে মাঠে নামেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। তিনি আজ উপজেলার বিভিন্ন জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন এবং জলাবদ্ধতা নিরসনের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে ইউএনও রাকিবুল ইসলাম সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের দ্রুততম সময়ের মধ্যে পানি নিষ্কাশনের কাজ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি উপজেলার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজও ঘুরে দেখেন এবং কাজের মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তাসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :