1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন

রাণীনগরে জমি বিরোধকে কেন্দ্র করে নারী ও তার ছেলেকে মারধরের অভিযোগ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫


মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি
:নওগাঁর রাণীনগরে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক মানসিক প্রতিবন্ধীর স্ত্রী ও ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ১৬ আগস্ট উপজেলার গুয়াতা গ্রামে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গুয়াতা গ্রামের মানসিক প্রতিবন্ধী ব্যক্তির জমি দখলকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী ছামছুজ্জামান ও তার সহযোগী এনামুলের সঙ্গে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে গত শুক্রবার তারা মানসিক প্রতিবন্ধীর স্ত্রী রেশমা বিবি (৪০) ও তার ছেলে রিমন হোসেন (১৭)-কে মারধর করে গুরুতর আহত করে।

আহতদের পরিবারের দাবি, মারধরের শিকার হয়ে রেশমা বিবি ও তার ছেলে বর্তমানে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চললেও প্রভাবশালীদের ভয়ে ভুক্তভোগীরা ন্যায়বিচার পাচ্ছেন না। দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

ভুক্তভোগী পরিবার বলেন,অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় আমরা থানায় লিখিত অভিযোগ দিয়ে ও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সঠিক বিচার পাচ্ছিনা।আমরা দেশবাসী ও প্রশাসনের কাছে সঠিক বিচার চাই।

খোঁজ নিয়ে জানা যায়,অভিযুক্তের পক্ষ থেকে ও থানায় একটি লিখিত অভিযোগ করা হয়।সেই সাথে এই মারামারি ঘটনায় অভিযুক্তের লোকজন ও আহত হয়েছে।

বিষয়টি নিয়ে রাণীনগর থানার অফিসার্স ইনচার্জ বলেন,আমরা লিখিত অভিযোগ পেয়েছি ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :