1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আইজেএফের বিবৃতি, ক্ষমা চাওয়ার দাবি আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ফাঁদে নিঃস্ব তিন্নি: ২ সংসার ধ্বংসের পর টাকা-সোনা লুটে পলাতক ছাত্রলীগ নেতা সেলিম মিরপুর আ.লীগ নেতার বিরুদ্ধে ভূমিদস্যুতা থেকে শুরু করে নানা অভিযোগ; গ্রেফতারের দাবি সচেতন মহলের আত্রাই-রাণীনগর মহাসড়কে মোটরসাইকেল ডাকাতির চেষ্টা ব্যর্থ,তিন ডাকাত গ্রেফতার;পলাতক আরও পাঁচজন সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা; স্বর্ণের চেইন ও টাকা লুট পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার অভিযানে চুরির রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ১ সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাৎ’ সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন, অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ধামইরহাট থানা আকস্মিক পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার, সেবার মানোন্নয়ন ও পেশাদারিত্বে দিলেন কঠোর নির্দেশনা নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিং জোরদারে পুলিশ সুপারের দিকনির্দেশনা আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার

সংবর্ধনায় ভাসলেন যুবদল নেতাশহিদুল ইসলাম ঢাকা-১৯ আসনে বিএনপির বিজয়ে তৃণমূলের ভূমিকা তুলে ধরলেন নেতাকর্মীরা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

হুমায়ুন কবির:
ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর বিপুল ভোটে বিজয় লাভের পেছনে তৃণমূলের সুসংগঠিত প্রচারণা, পরিকল্পিত কর্মসূচি ও অভিজ্ঞ নেতৃত্বই ছিল মূল চালিকাশক্তি,এমনটাই মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। বিশেষ করে সাভার থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের কার্যকর নেতৃত্বের প্রশংসা উঠে এসেছে সর্বত্র।
এই বিজয়কে কেন্দ্র করে বিরুলিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে শহিদুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্বাচনের শুরু থেকেই শহিদুল ইসলাম অত্যন্ত দক্ষতার সঙ্গে কর্মীদের সংগঠিত করেছেন। তার পরিকল্পিত কর্মসূচি, অভিজ্ঞতা এবং মাঠপর্যায়ের সক্রিয় উপস্থিতির কারণে বিএনপি প্রার্থী ডা. সালাউদ্দিন বাবু বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তারা আরও বলেন, এই বিজয় তৃণমূল নেতাকর্মীদের ঐক্য ও পরিশ্রমের ফসল।

সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীরা শহিদুল ইসলামের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ভবিষ্যতেও তিনি যেন এভাবে দলের জন্য কাজ করে যান এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সংবর্ধনায় বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে শহিদুল ইসলাম বলেন,
এই বিজয় শুধু আমার একার নয়। এটি আপনাদের সবার সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও কঠোর পরিশ্রমের ফল। তৃণমূল নেতাকর্মীদের নিরলস কাজের কারণেই আমরা নিরঙ্কুশ বিজয় অর্জন করতে পেরেছি এবং আমাদের প্রার্থীকে সংসদে পাঠাতে সক্ষম হয়েছি।
তিনি আরও বলেন, ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে যুবদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো আগামী দিনে আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে। আমরা সবাই মিলে সাভারের উন্নয়নে কাজ করতে চাই।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শহিদুল ইসলাম বিরুলিয়া ইউনিয়ন, সাভার ইউনিয়নসহ গোটা সাভারবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনই আমাদের শক্তি। এই আস্থা ধরে রাখতে আমরা জনগণের পাশে থাকব।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আশরাফ হোসেন, আব্দুল লতিফ, ফারুক হোসেন, হাজী মোস্তফা, রাব্বি, শামীম আল মাহমুদ, শহিদুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্থানীয়দের মতে, এই সংবর্ধনা শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং তৃণমূল রাজনীতিতে সক্রিয় নেতৃত্বের স্বীকৃতি হিসেবেই দেখা হচ্ছে। একইসঙ্গে এটি আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে নেতাকর্মীদের আরও উৎসাহিত করবে বলেও মনে করছেন তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :