1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড শিক্ষার্থীদের ক্ষোভের মুখে জাবি স্কুল-কলেজ, অতিরিক্ত ফি সমন্বয়ের আশ্বাস

সাভারের কলমায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সাভার প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর আত্মার মাগফেরাত কামনায় সাভারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাভার থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ শহিদুল ইসলামের নেতৃত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় সমর্থকেরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন এবং দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। তাঁরা বলেন, বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া একজন আপসহীন নেত্রী হিসেবে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদান দেশের মানুষ স্মরণ করবে।
পরে মিলাদ শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের সুস্থতা ও কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
দোয়া মাহফিলে সাভার থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :