1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন

সাভারের রাজফুলবাড়িয়ায় মাদকবিরোধী অভিযান: ইয়াবা–গাঁজাসহ আটক ৩

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
ছবিতে তিন মাদক কারবারি

সাভার প্রতিনিধি: তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে আটক করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্পের টহল দল। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত নিয়মিত টহলকালে তেঁতুলঝোড়া প্রাথমিক বিদ্যালয়ের নিকটে তাদের গাঁজা সেবনরত অবস্থায় দেখা যায়।
তল্লাশিতে উদ্ধার হয় ইয়াবা ট্যাবলেট ও গাঁজা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বলে জানানো হয়। তাদের দেওয়া তথ্যে পাশের একটি দোকানে অভিযান চালিয়ে আরও মাদকদ্রব্য ও সরঞ্জাম জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামত: ৩০ পট গাঁজা, ২৭ পিস ইয়াবা, ০৭ পিস অ্যাকুয়ামারিনা ডায়মন্ড, নগদ ২৫,৩৮৪ টাকা, ভারতীয় ভিসাসহ ২টি পাসপোর্ট, ১৩টি চেক বই, গাঁজা ওজনের মেশিন, ইয়াবা সেবনের সরঞ্জাম, রেজিস্টার, মোবাইল ফোন ও দেশীয় অস্ত্র।
আটকরা: মো. সেলিম (৩০), বাবু (৪০), জুয়েল (৪০)—সবার বাড়ি পানপাড়া, তেঁতুলঝোড়া। তাদের বিরুদ্ধে আগে মাদক সংক্রান্ত মামলা রয়েছে বলে জানা গেছে।
আটক ব্যক্তিদের ও উদ্ধারকৃত আলামত আইনগত ব্যবস্থার জন্য সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :