1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই পুলিশের কাজে বাধা, এসপি’র নাম ভাঙিয়ে আটক মাদকসেবীকে ছাড়ানোর চেষ্টা আত্রাই মাদকসেবীর হামলার অভিযোগ, হাসুয়া নিয়ে তাড়া—এলাকায় চরম উত্তেজনা সংবাদ প্রকাশের পর আত্রাই বেলী ব্রিজের সংস্কার কাজ শুরু, স্বস্তি এলাকাবাসীর মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রাণীনগরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আত্রাই নদীর তীরে বেদে পল্লীতে ঝড়ে প্রাণহানি—শিক্ষাবঞ্চিত শিশুদের নিয়ে উদ্বেগ, সহায়তার আশ্বাস প্রশাসনের আদালতের ‘অস্পষ্ট’ রায়কে ঢাল বানিয়ে পদোন্নতি ওহাব গ্রুপের সুবিধা, সরকারের ক্ষতি প্রায় ৫ কোটি টাকা মাদকবিরোধী অবস্থানের জেরে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, পাল্টাপাল্টি বক্তব্য প্রকাশিত সংবাদের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে জব্বার – আজাদ ও এমারত সম্মিলিত পরিষদ পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নাটকীয় অভিযানে গ্রেফতার টিকা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই শিশুর মৃত্যু—আত্রাইয়ে চাঞ্চল্য, প্রশ্নের মুখে টিকাদান কার্যক্রম

সাভারে অবৈধ শিশু খাদ্য কারখানায় অভিযানে দুইজনকে কারাদণ্ড দিলেন ইউএনও আবুবকর সরকার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

হুমায়ুন কবির:
সাভারে শিশুদের জন্য স্বাস্থ্যঝুঁকিপূর্ণ ও অনুমোদনবিহীন আইসক্রিম উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার দুই দায়িত্বশীল কর্মকর্তাকে কারাদণ্ড দেওয়া হয় এবং কারখানাটি সিলগালা করা হয়।
বুধবার বিকেলে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের নাজিমনগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবক্কর সরকার।

অভিযানে দেখা যায়, আইমান ফুড এন্ড এগ্রো নামের প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে শিশুদের আইসক্রিম তৈরি করে বাজারজাত করে আসছিল।
কারখানার ভেতরে ঢুকে দেখা যায়, পচা-বাসি কেমিক্যাল ও নিম্নমানের কাঁচামাল ব্যবহার করে আইসক্রিম প্রস্তুত করা হচ্ছে। উৎপাদন প্রক্রিয়ায় ছিল না কোনো ধরনের স্বাস্থ্যবিধি, না ছিল সঠিক সংরক্ষণের ব্যবস্থা। এতে শিশুদের পাশাপাশি নানা বয়সের মানুষও মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ছিলেন।
এছাড়া প্রতিষ্ঠানটি প্রতারণার অংশ হিসেবে ভেজাল আইসক্রিমকে লাভেলো ব্র্যান্ডের প্যাকেটে ভরে বাজারজাত করছিল। এতে প্রতিদিন শত শত ভোক্তা প্রতারিত হচ্ছিলেন।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবক্কর সরকার বলেন, “অসুস্থ ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি আইসক্রিম খেয়ে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। জনগণের স্বাস্থ্য নিয়ে ব্যবসায়ীদের এ ধরনের প্রতারণা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অভিযানে দোষ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটির দায়িত্বে থাকা হেলালকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং সহকারী ম্যানেজার নাঈমকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেইসাথে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।”

অভিযান শেষে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এলাকায় এ কারখানার বিরুদ্ধে ভেজাল ও নিম্নমানের আইসক্রিম তৈরির অভিযোগ ছিল। কিন্তু প্রশাসনের এমন পদক্ষেপে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং অবৈধ খাদ্যপণ্য উৎপাদনকারী অন্যান্য প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :