1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ, সন্ধানে ডুবুরি দলের টানা অভিযান ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ও তারেক রহমানের রূপান্তরের রাজনীতি; জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু আত্রাইয়ে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস; ব্যবসায়ীকে জরিমানা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মনিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত্ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার

সাভারে অসুস্থ শ্রমিক দল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপি নেতা মো: খোরশেদ আলম

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

রাউফুর রহমান পরাগ : সাভার-আশুলিয়া শ্রমিক দলের আঞ্চলিক কমিটির সিনিয়র সহ-সভাপতি অসুস্থ গাজী আনিছুর রহমানের চিকিৎসা সেবায় আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম। 

মঙ্গলবার দুপুরে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে সাভার পৌর সভার ব্যাংক কলোনি এলাকায় গাজী আনিছুর রহমানের ভাড়া বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। পরে তার চিকিৎসা সেবায় আর্থিক সহায়তা প্রদান করেন লায়ন মোঃ খোরশেদ আলম।

এসময় খোরশেদ আলম বলেন,তিনি যতদিন বেঁচে থাকবেন দলের ত্যাগি নেতাকর্মীসহ সাভারের অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকবেন নিরলস ভাবে। সাভারকে একটি সুন্দর পরিচ্ছন্ন সুপরিকল্পিত পৌর সভার হিসেবে গড়ে তুলারও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আনিছুর রহমানে পরিবার দুঃখ প্রকাশ করে বলেন, শ্রমিক নেতা আনিছুর রহমান দির্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় থাকলেও মোঃ খোরশেদ আলম ছাড়া আজ পর্যন্ত কেউ খোঁজ খবর নেননি।

এসময় আরো উপস্থিত ছিলেন, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক,২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু,পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী ও পৌর বিএনপির খান মজলিশ বাবু পৌর ছাত্রদলের তাজ খান নাঈমসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :