1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আশুলিয়ায় জমি দখলের চেষ্টায় ঘর ভাঙচুর, গাছ কাটার অভিযোগ খুলনায় সারের ডিলার নিয়োগে ভয়াবহ জালিয়াতির চেষ্টা; অভিযোগের আঙুল জেলা প্রশাসকের দিকে সাভারে এসআই আলতাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মারুন গ্রেপ্তার সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা

সাভারে উত্তাল ঢাকা–আরিচা মহাসড়ক; মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে ঘিরে নাশকতা ঠেকাতে ঢাকা আরিচা মহাসড়ক দখলে নিয়েছে বিএনপি নেতা খোরশেদের নেতৃত্বে নেতা কর্মীরা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ
মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজনের বিরুদ্ধে আগামীকাল ঘোষণার কথা থাকা রায়কে কেন্দ্র করে সাভারে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। রবিবার সন্ধ্যার পর থেকে খোরশেদ আলমের নেতৃত্বে ঢাকা–আরিচা মহাসড়ক দখলে নেয় ঢাকা জেলা যুবদলের কয়েক হাজার নেতাকর্মী।

ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর লায়ন মো. খোরশেদ আলমের নেতৃত্বে বিশাল শোডাউন ঘিরে পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় উত্তেজনা ও তৎপরতা।
সন্ধ্যার পর থেকেই সাভার থানা বাসস্ট্যান্ড, রাজফুলবাড়িয়া, হেমায়েতপুর, আমিনবাজার পর্যন্ত মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন নেতাকর্মীরা। এসময় খোরশেদ আলমের নেতৃত্বে বিশাল মিছিল সাভারের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে স্লোগানে মুখরিত করে তোলে পুরো মহাসড়ক।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের দাবি— দেশের মানুষ ন্যায়বিচার, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফেরত পেতে আজ রাস্তায় নেমেছে। স্লোগানে স্লোগানে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।
শোডাউন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে লায়ন মো. খোরশেদ আলম বলেন—
“দেশের মানুষ আজ ন্যায়বিচার চায়, গণতন্ত্র চায়। মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিচার দেখতে চায় বাংলাদেশের সাধারণ জনগণ। সাধারণ মানুষ সহ আমরা শেখ হাসিনার ফাঁসি চাই। আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় থেকে জনগণের অধিকার হরণ করেছে।”
তিনি আরও বলেন,
“আগামীকালকের রায় দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। শেখ হাসিনা ও তার দলের যারা মানবতাবিরোধী অপরাধ করেছে— তাদের দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
শোডাউন চলাকালে পরিবেশ ছিল উত্তেজনাপূর্ণ হলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ঢাকা–আরিচা মহাসড়কজুড়ে রাতভর অবস্থানের ঘোষণা দিয়েছে আন্দোলনরত নেতাকর্মীরা।
এদিকে রায়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে। আশপাশের এলাকায় নজরদারি, টহল ও চেকপোস্ট বসানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :