1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
৩য় বিকেএসপি কাপ জিমন্যাস্টিকসে চ্যাম্পিয়ন বিকেএসপি সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আইজেএফের বিবৃতি, ক্ষমা চাওয়ার দাবি আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ফাঁদে নিঃস্ব তিন্নি: ২ সংসার ধ্বংসের পর টাকা-সোনা লুটে পলাতক ছাত্রলীগ নেতা সেলিম মিরপুর আ.লীগ নেতার বিরুদ্ধে ভূমিদস্যুতা থেকে শুরু করে নানা অভিযোগ; গ্রেফতারের দাবি সচেতন মহলের আত্রাই-রাণীনগর মহাসড়কে মোটরসাইকেল ডাকাতির চেষ্টা ব্যর্থ,তিন ডাকাত গ্রেফতার;পলাতক আরও পাঁচজন সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা; স্বর্ণের চেইন ও টাকা লুট পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার অভিযানে চুরির রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ১ সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাৎ’ সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন, অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ধামইরহাট থানা আকস্মিক পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার, সেবার মানোন্নয়ন ও পেশাদারিত্বে দিলেন কঠোর নির্দেশনা নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিং জোরদারে পুলিশ সুপারের দিকনির্দেশনা

সাভারে ছয় জনকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে যুবলীগ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

সাভার প্রতিনিধি: আশুলিয়ায় ছয় জনকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় আশুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক রাসেল মাতাব্বারসহ ১১ জনের নামে আশুলিয়া থানায় মামলা দায়ের হয়েছে।

বুধবার (১২ জানুয়ারী) রাতে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন আব্দুল খালেক নামের এক ব্যক্তি। মামলা নং (১৪ )।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত পাঁচ জানুয়ারি আশুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত তিন নং ওয়ার্ড ইউপি সদস্য পদ প্রার্থী লিটনের পক্ষে ভাড়ায় গিয়ে আড়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ব্যাপক জাল ভোট প্রদান করেন আশুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহাবায়ক রাসেল মাতাব্বার ও তার লোকজন।

এ সময় একই ওয়ার্ডের আরেক ইউপি সদস্য প্রার্থী আব্দুল খালেকের সমর্থকরা জাল ভোট দিতে বাঁধা প্রদান করলে রাসেল ও সন্ত্রাসীরা আব্দুল খালেকের সমর্থক হালিম, শামসুল আলম, জাহাঙ্গীর আলম, জাহের সেলিম, রকি ও শিপনসহ ছয় জনকে কুপিয়ে হত্যার চেষ্টা করে।

এ ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা সেখানে এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। পরে এ ঘটনায় রাতে বুধবার যুবলীগ নেতা রাসেল মাদবরকে প্রধান আসামী করে ১১ জনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় হত্যা চেষ্টার মামলা দায়ের করেন আব্দুল খালেক।

এ মামলার আসামীরা হলেন, যুবলীগ নেতা রাসেল মাতাব্বর ও তার সহযোগী সোহেল পালোয়ান, সাদ্দাম হোসেন, গিয়াস উদ্দিন, আবু সাঈদ, রোকন, রাহি, ওয়াকিল, মোশাদ্দিক, আমজাদ হোসেন, মাসুদ রানা।

স্থানীয়রা জানান, রাসেলের দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার অত্যাচার ও ক্ষমতার দাপটে এলাকাবাসী অতিষ্ঠিত হয়ে পড়েছে। আশুলিয়া থানার ওসি (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, আমাদের তদন্ত চলছে। তদন্ত স্বাপেক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :