1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন

সাভারে মেয়র প্রার্থী খোরশেদ আলমের দুই পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৬ জুলাই, ২০২৫

রাউফুর রহমান পরাগ : সাভারে ঢাকা জেলা বিএনপি নেতা ও সাভার পৌরসভা মেয়র প্রার্থী লায়ন খোরশেদ আলমের পক্ষে দুস্থ ও অসহায় দুই পরিবারকে আত্মকর্মসংস্থান এবং চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক।

রোববার (৬ জুলাই) দুপুরে সাভার পৌরসভার দক্ষিণ জামসিং এলাকার বাসিন্দা প্রতিবন্ধী রবিন ও অসহায় পারভীন আক্তারের বাসায় গিয়ে তাদেরকে এ আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

এসময় তাদের পরিবারের খোঁজখবর নেন এবং ভবিষতেও যে কোন কাজে তাদের পাশে থেকে সহায়তার আশ্বাস প্রদান করেন পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক।

মনিবুর রহমান চম্পক জানান, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের নির্দেশে এবং তার অনুপ্রেরণায় মানবিক কাজে নিজেকে নিয়োজিত করছেন। এ কাজে তিনি মানসিক শান্তি পান, তাই আগামীতেও দুস্থ ও অসহায় মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করতে চান।

এদিকে আর্থিক সহায়তা পেয়ে অনেক সন্তোষ প্রকাশ করেন প্রতিবন্ধী রবিন ও অসহায় পারভীন আক্তারের পরিবারের লোকজন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :