1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
ছাত্রলীগ থেকে ছাত্রদল! ক্ষমতা বদলেই ‘রঙ বদলের’ অভিযোগে এ.আর অনিককে ঘিরে তোলপাড় এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত মাত্র ১২ দিনে আত্রাইয়ে তিন মরদেহ উদ্ধার: আতঙ্কে জনপদ, বাড়ছে নিরাপত্তা নিয়ে শঙ্কা ৩য় বিকেএসপি কাপ জিমন্যাস্টিকসে চ্যাম্পিয়ন বিকেএসপি সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আইজেএফের বিবৃতি, ক্ষমা চাওয়ার দাবি আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ফাঁদে নিঃস্ব তিন্নি: ২ সংসার ধ্বংসের পর টাকা-সোনা লুটে পলাতক ছাত্রলীগ নেতা সেলিম মিরপুর আ.লীগ নেতার বিরুদ্ধে ভূমিদস্যুতা থেকে শুরু করে নানা অভিযোগ; গ্রেফতারের দাবি সচেতন মহলের আত্রাই-রাণীনগর মহাসড়কে মোটরসাইকেল ডাকাতির চেষ্টা ব্যর্থ,তিন ডাকাত গ্রেফতার;পলাতক আরও পাঁচজন সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা; স্বর্ণের চেইন ও টাকা লুট পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার অভিযানে চুরির রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ১

সাভারে রোহান হত্যা মামলা তিন বছর পর সিআইডিতে হস্তান্তর 

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিনিধি:সাভারে পুলিশের নানা নাটকীযতার পর অবশেষে আদালতের নির্দেশে সাভারের আলোচিত শিক্ষার্থী  রোহান হত্যা মামলার সিআইডিতে  হস্তান্তর 

 সাভারের দশম শ্রেণির ছাত্র রোহানুল ইসলাম রোহান (১৯) হত্যাকাণ্ডের দীর্ঘ  ৩ বছর পেরিয়ে গেলেও এখনো কোনো ক্লু উদঘাটন হয়নি।  ছেলে হত্যার বিচার চেয়ে আদালতের বিভিন্ন বারান্দায়  ঘুরতে ঘুরতে অবশেষে সিআইডির কাছে মামলা হস্তান্তর করলেন আদালত। 

রোহানের বাবা সোবাহান মিয়া  বলেন, আমার ছেলের হত্যাকাণ্ডে তিন বছর পেরিয়ে গেলেও বিচার পেলাম না।   কয়েকজনকে আটক করা হলেও প্রধান আসামি তাকে আটক করা হয়নি। এই হত্যাকাণ্ডের সাথে একটি মেয়ে জড়িত ছিলেন  তাকে কেন আইনের আওতায় আনা হলো না।  আর যারা আটক হয়েছে তারা জামিনে প্রকাশ্যে ঘুরে বেরাচ্ছে।  আমার ছেলেকে কি কারনে হত্যা করা হয়েছে  আজও এর কোন ক্লু পেলাম না। এর পরিপ্রেক্ষিতে আমি  মামলা তদন্তের জন্য আদালতে আবেদন করি পিবিআই ও সিআইডির কাছে  হস্তান্তর করার হক। আজ   সিআইডির কাছে মামলা হস্তান্তর করেছেন। আমি ও আমার পরিবার  

এই মামলায় তদন্ত ও আমার ছেলের প্রকৃত খুনিদের বের করার জন্য তদন্তকারী সংস্থা  সিআইডি বরাবর   আশা করছি দ্রুতই  সঠিক ভাবে  তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনবে । 

সোবাহান মিয়া  আরও বলেন,রোহানের শূন্যতা কিছুতে পূরণ হবেনা। রোহানের শোকে আমার স্ত্রী  মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে।  আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায়  আমার ছেলে রোহান হত্যা মামলার  তদন্ত ও বিচার কার্যকর হয়নি। আমাদের ছেলে হত্যার বিচার কার্যকর হলে হয়তো কিছুটা আমরা সান্তনা পাবো।

উল্লেখ্য,  ২০২১ সালের  ০৬ ফেব্রুয়ারি  রাত ৮টার দিকে সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকায় মুড়ি মটকা রেস্তোরার সামনে রোহানুর ইসলাম রোহানকে ছুরিকাঘাত করে হত্যা করে হৃদয় ও সিয়ামসহ আরও ২০-২৫ জন তরুণ। এ ঘটনায় নিহতের বাবা আব্দুস সোবাহান ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জনের নামে একটি মামলা দায়ের করেন। এ পর্যন্ত এই হত্যাকাণ্ডের কোন বিচার পাইনি নিহতের পরিবার  ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :