1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
নাশকতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে: যুবদল নেতা শাওন সরকার নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সাভার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফেজ দেলোয়ার লকডাউন ও নাশকতার প্রতিবাদে সাভারে ছাত্রদলের বিক্ষোভ, নেতৃত্বে ঢাকা জেলা ছাত্রদল সভাপতি তমিজ উদ্দিন কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার পেলেন কবি জিয়া হক নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে সাভারে ঢাকা জেলা ছাত্রদল সভাপতি তমিজ উদ্দিনের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন শ্রমিক আন্দোলনে বিশৃঙ্খলা ঠেকাতে রাজপথে মঞ্জুরুল ইসলাম প্রাণিসম্পদ খাতের উৎপাদন ব্যয় কমাতে গবেষণার তাগিদ বিএলআরআইয়ের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শেষ সাভারে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন মেয়র পদপ্রার্থী খোরশেদ আলম এসআই কামরুল হাসানের নেতৃত্বে সাভারে ১৭২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সাভারে পৈতৃক জমি দখলচেষ্টা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

সাভারে ৮টি অবৈধ শিশা কারখানা গুড়িয়ে দিলেন ইউএনও আবুবকর সরকার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

হুমায়ুন কবির, সাভার:
ঢাকার সাভারের আমিনবাজারে অবৈধ ৮ টি সীসা কারখানা ও দুইটি ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় গুঁড়িয়ে দেয়া হয় আটটি অবৈধ সীসা কারখানা এবং চার জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। অভিযানে সর্বমোট ৮ লক্ষ টাকা জরিমানাও আদায় করা হয়।

মঙ্গলবার সকালে উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের বলিয়ারপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সরকার।

উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘ দিন ধরে পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে এ ইটভাটা এ ব্যাটারি তৈরির কারখানা পরিচালনা করা হচ্ছিল। সকালে এতে অভিযান চালানো হয়।

এ সময় ব্যাটারি তৈরির কারখানা সংশ্লিষ্ট ৩ জন ও ইটভাটা সংশ্লিষ্ট ১ জনকে আর্থিক দণ্ডসহ বিভিন্ন শাস্তি দেওয়া হয়।

সাজাপ্রাপ্তরা হলেন- আমিনবাজারের হোম ব্রিকসের অফিস সহকারী মুক্তার হোসেন (৫৫) ও ম্যানেজার জাকির হোসেন (৫০)। দুজনকেই ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ এর ৫ ধারা অনুযায়ী ৫ লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে ছয় মাসের কারাদন্ডের সাজা দেওয়া হয়েছে।

এছাড়া পরিবেশ সংরক্ষণ আইনে ব্যাটারি কারখানার ম্যানেজার আউয়াল হোসেনকে (৪০) ৩ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাস কারাদণ্ড দেওয়া হয়। আর কারখানার হেল্পার মো. সুজন (৩৮) ও মুক্তার হোসেনকে (৩৫) এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু বকর সরকার বলেন, সাভারের বিভিন্ন জায়গায় অবৈধ সীসা কারখানা, ব্যাটারি কারখানা ও অবৈধ ইটভাটা রয়েছে এমন খবরে এখানে অভিযান পরিচালনা করা হয়। অবৈধ সীসা কারখানায় তিনজনকে আটক করা হয়েছে। এরমধ্যে একজনকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুইজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে বিভিন্ন জনকে বিভিন্ন অর্থদন্ড দেওয়া হয়েছে। এছাড়া ইট প্রস্তুত ও ভাটা স্থাপনা আইন ২০১৩ এর আলোকে একজনকে ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে, অনাদায়ে অর্থদণ্ড দেওয়া হবে।

তিনি বলেন, সংবাদমাধ্যমের মাধ্যমে সাভারবাসীকে জানাতে চাই, যেসব অবৈধ ইটভাটা রয়েছে, তাদের ভাটা বন্ধ করতে আহ্বান জানাই। আর অবৈধ সীসা, টায়ার কারখানাগুলো পরিবেশের জন্য ভয়ঙ্কর। তাদেরও এসব কারখানা বন্ধের আহ্বান জানাই। তা না হলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

অভিযানে সাভারের সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল ইসলাম নূর ও আমিনবাজার সহকারী কমিশনার (ভূমি) মো. বাসিত সাত্তারসহ উপজেলা প্রশাসন ও সাভার মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :