1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আইজেএফের বিবৃতি, ক্ষমা চাওয়ার দাবি আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ফাঁদে নিঃস্ব তিন্নি: ২ সংসার ধ্বংসের পর টাকা-সোনা লুটে পলাতক ছাত্রলীগ নেতা সেলিম মিরপুর আ.লীগ নেতার বিরুদ্ধে ভূমিদস্যুতা থেকে শুরু করে নানা অভিযোগ; গ্রেফতারের দাবি সচেতন মহলের আত্রাই-রাণীনগর মহাসড়কে মোটরসাইকেল ডাকাতির চেষ্টা ব্যর্থ,তিন ডাকাত গ্রেফতার;পলাতক আরও পাঁচজন সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা; স্বর্ণের চেইন ও টাকা লুট পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার অভিযানে চুরির রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ১ সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাৎ’ সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন, অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ধামইরহাট থানা আকস্মিক পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার, সেবার মানোন্নয়ন ও পেশাদারিত্বে দিলেন কঠোর নির্দেশনা নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিং জোরদারে পুলিশ সুপারের দিকনির্দেশনা আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪

সাভার প্রতিনিধি : ঢাকার সাভারে ওসমান গনী (৩৮) নামের এক নেট ব্যবসায়ীকে মারধর ও অফিস ভাংচুরসহ লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারী) দুপুর দেরটায় উপজেলার আশুলিয়া থানাধীন সুবন্দী নতুননগর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওসমান সুবন্দী নতুননগর এলাকার মো. মিয়াজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলো, আশুলিয়ার সুবন্দী কালারটেক এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. নাদিম (৩২), মো. জয়নাল হকের ছেলে মো. রুবেল (৩০) ও মো. জিয়া উদ্দিনের ছেলে মো. সারোয়ার হোসেন ছানু (৩১)।

ভুক্তভোগী মো. ওসমান বলেন, আমি দীর্ঘদিন যাবত এই এলাকায় ব্যাবসা করে আসছি। গতকাল নাদিম, রুবেল ও ছানুর নেতৃত্বে আরো ১৫/২০ জনের দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমার ব্যাবসায়ীক কার্যালয়ে হামলা চালায়। এসময় তারা আমাকে ও আমার কর্মচারী সজিবকে মারধর ও আমার অফিসে ব্যাপক ভাংচুর চালায় এবং কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। হামলার সময় তারা আমার অফিসের দেয়ালে ঝুলানো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করে নিচে ফেলে রাখে। পরে তারা আমার অফিসে তালা ঝুলিয়ে দিয়ে আমাদের প্রাণনাশের হুমকি প্রদান করে চলে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিতে অভিযুক্ত নাদিমকে ফোন দেয়া হলে তিনি ফোন কেটে দেন। পরে তাকে হোয়াট্সএপে ক্ষোদে বার্তা পাঠানো হলেও কোন জবাব দেননি তিনি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ভজন চন্দ্র রায় কালবেলাকে বলেন এ ব্যাপারে থানায় অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ।আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :