1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন আশুলিয়ায় যুবক নিখোঁজ, থানায় জিডি আত্রাইয়ে বিলুপ্তপ্রায় দেশীয় মাছ ফিরিয়ে আনতে ৮ স্থানে ২৭১ কেজি পোনা অবমুক্ত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

সাভার প্রতিনিধি :
জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সাভারের ভাকুর্তায় প্রতিপক্ষের লোকজনের হামলায় মােসা. লাইলী আক্তার (২৮) নামে এক গৃহবধু আহত হয়েছেন। বর্তমানে তিনি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি সাভারের ভাকুর্তা ইউনিয়নের চুনারচর এলাকার মো. বিল্লাল হোসেনের স্ত্রী।

এ ঘটনায় আহতের স্বামী বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন, মো. হাসান আলী (৩৭), মো. দেলোয়ার (৩৩), মো. মাসুদ করিম (৪০), মো. আব্দুর রহমান (২৮), মো. মাজাহারুল ইসলাম (৪২), নিজাম উদ্দিন (৪১), কেশব লাল নন্দী (৪৫), সাদেক হোসেন (৩২) ও মো. আলমগীর হোসেন (৪২)।

অভিযোগ সুত্রে জানা যায়, অভিযুক্তদের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে তাদের বিরোধ চলে আসছিলো। এরই জেরে বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় অভিযুক্তরা বাদী মো. বিল্লাল হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ঘরে থাকা গৃহবধু লাইলীকে উপর্যোপুরি মারধর করতে থাকে একপর্যায়ে ধারালো চাপাতি দিয়ে তার মাথায় আঘাত করে। এসময় তাকে বাঁচাতে এগিয়ে আসলে তার স্বামী বিল্লাল হোসেনকেও মারধর করা হয়। পরে তাদের ডাক চিৎকার আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহতের স্বামী বিল্লাল হোসেন জানান, আমাদের পৈত্রিক সুত্রে পাওয়া একটি জমি অভিযুক্তরা দখলের পায়তারা করছিলো। বিষয়টি নিয়ে একাধিকবার সালিস-বৈঠক হলেও কোন সমাধান হয়নি। পরে তাদের বিরুদ্ধে আমরা থানায় ও আদালতে অভিযোগ দায়ের করি এরপরে গত কয়েকদিন পূর্বে তারা জোর করে আমাদের জমিতে থাকা বেশকিছু গাছ কেটে ফেলে এবং জমি বালু দিয়ে ভরাট করে বিষয়টি নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়। এতে করে ক্ষিপ্ত হয়ে তারা আমাদের উপর এই হামলা চালায়।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, ‘এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :