1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড শিক্ষার্থীদের ক্ষোভের মুখে জাবি স্কুল-কলেজ, অতিরিক্ত ফি সমন্বয়ের আশ্বাস

আত্রাইয়ে মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম রেজু

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ মার্চ, ২০২৬

আবু সুলতান আহমেদ (আত্রাই) প্রতিনিধি:নওগাঁ জেলার আত্রাই উপজেলায় সিংসাড়া উচাগড় ঈদগাহ মাঠ সংযুক্ত মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার (২২ মার্চ) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু।

ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা মাদ্রাসার উন্নয়ন কার্যক্রমে সরকারের ভূমিকার প্রশংসা করেন এবং নতুন ভবন নির্মাণের মাধ্যমে শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রেজাউল ইসলাম রেজু বলেন, একটি জাতির উন্নয়নের প্রধান চালিকাশক্তি হলো শিক্ষা। ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী শিক্ষার সমন্বয় ঘটাতে সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। মাদ্রাসা শিক্ষাকে আরও মানসম্মত করতে অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলেও শিক্ষা বিস্তারে নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। এই মাদ্রাসার নতুন ভবন নির্মিত হলে শিক্ষার্থীরা উন্নত পরিবেশে পাঠদান ও পাঠগ্রহণের সুযোগ পাবে, যা তাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয়রা নতুন ভবন নির্মাণের উদ্যোগকে স্বাগত জানান এবং দ্রুত কাজ সম্পন্ন করার আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, এই মাদ্রাসা ভবন এলাকার শিক্ষাব্যবস্থাকে আরও গতিশীল করবে।

অনুষ্ঠান শেষে মাদ্রাসার সার্বিক উন্নয়ন, এলাকার শান্তি-সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :