1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
২৮২৩ ভোট পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ ভোটে নির্বাচিত হলেন কোষাধ্যক্ষ জিয়াউর রহমান আত্রাই ইউপি ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, টিডিআরের দায়িত্বে বহিরাগত! আগুনে পুড়ে ছাই স্বপ্ন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে আর্থিক সহায়তা নিয়ে মেয়র প্রার্থী খোরশেদ আলম মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের হয়রানির প্রতিবাদে আত্রাইয়ে মানববন্ধন, ক্ষোভে ফুঁসে উঠলেন ফারিয়া নেতারা আত্রাইয়ে হেরোইন ও নেশাজাতীয় ইনজেকশনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী প্রিন্স গ্রেফতার সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি ‘দ্য রেনেসাঁস ওভারসিজ’ দিচ্ছে নিরাপদ বিদেশ যাত্রার নিশ্চয়তা ধামসোনা ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী দেলোয়ার হোসেন মিন্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ের যুবক র‍্যাবের অভিযানে ৮৫ পিচ ইয়াবাসহ নাটোরে আটক গ্রেটার ঢাকা উইং (ওমান) কমিটি ঘোষণা, সভাপতি মনির–সাধারণ সম্পাদক আলী আশরাফ রবীন্দ্র স্মৃতিধন্য পতিসরে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

মেয়র পুত্রের জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তির হিসাব চেয়ে দুদকের শোকজ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ নভেম্বর, ২০২২

সাভার প্রতিনিধি:জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ এনে আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন এবং তার ভাই একই কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হাসান শাহীনের সম্পত্তির হিসেব চেয়ে চিঠি দিয়েছে দুদক। চিঠিতে সম্পদের হিসেব দেয়ার বিষয়টি অতীব জরুরি বলেও উল্লেখ করা হয়। অভিযুক্ত দুই সহোদর সাভার পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল গনীর ছেলে।

কালবেলা অনুসন্ধান বলছে, গত ৯ নভেম্বর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ফারুক হাসান তুহিন ও কামরুল হাসান শাহীনসহ তাদের পরিবারের অন্যান্য সদস্যদের নামেও কি পরিমাণ নামজারিকৃত ফ্ল্যাট, প্লট এবং জমি রয়েছে তার তালিকা চেয়ে দুদকের প্রধান কার্যালায় থেকে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে দুটি পৃথক চিঠি দেয় দুদক।

চিঠির সূত্রে জানা যায়,মেয়র পুত্র দুই সহোদর ফারুক হাসান তুহিন এবং কামরুল হাসান শাহীন ছাড়াও ফারুক হাসান তুহিনের স্ত্রী নাসরিন আক্তার (৩৮) ও দুই ছেলে তৌফিক হাসান সোয়াদ ও তাসফিক হাসান সাবিদ এবং কামরুল হাসান শাহীন (৪৪), তার স্ত্রী সুলতানা আক্তার (৩৪) ও দুই ছেলে তাহসান হাসান রোহান/রুহান ও তাহসিন হাসান রিয়ানের নামে নামজারিকৃত জমি, ফ্ল্যাট বা প্লটের তালিকা চেয়েছে দুদক । চিঠি পাওয়ার সাত কর্ম দিবসের মধ্যে তথ্য প্রেরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক কমলেশ মন্ডল বলেন, ফারুক হাসান তুহিন এবং কামরুল হাসান শাহিনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তাই এই দুইজনসহ তাদের পরিবারের সদস্যদের সম্পত্তির তালিকা চেয়ে চিঠি দিয়েছি। তালিকা পেলে যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইসমাইল হোসেন বলেন, আমাদের নিকট এ ধরনের অনেক চিঠি আসে। এদের নামের কোনো চিঠি আছে কিনা আপাতত বলতে পারছি না। আমি নাম দুটি লিখে রাখছি, পরে জানানো হবে।

জ্ঞাত আয় বহির্ভূত দুদকের চিঠির বিষয়ে বক্তব্য জানতে আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিনের ব্যবহৃত মোবাইল নম্বরটিতে একাধিকবার কালবেলা থেকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :