1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড শিক্ষার্থীদের ক্ষোভের মুখে জাবি স্কুল-কলেজ, অতিরিক্ত ফি সমন্বয়ের আশ্বাস

পদ্মা ব্যাংক দ্যা পাওয়ার অফ উইমেন অ্যাওয়ার্ড পেলেন সবুজ আন্দোলনের পরিচালক নিলুফার ইয়াসমিন রুপা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

নিউজ ডেস্ক :
বাংলাদেশের অন্যতম নারী উদ্যোক্তাদের সংগঠন”নারী উদ্যোক্তা বাংলাদেশ’র (ওয়েব) উদ্যোগে “পদ্মা ব্যাংক দ্যা পাওয়ার অব ওমেন অ্যাওয়ার্ড” অনুষ্ঠিত হয়েছে রাজধানী ঢাকার লা মেরিডিয়ান হোটেলে। বিভিন্ন ক্যাটাগরিতে সফল নারী উদ্যোক্তা ও গুণীজনদের সংবর্ধনা দেয়া হয়। এ বছর পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের অর্থ পরিচালক ও সফল নারী উদ্যোক্তা নিলুফার ইয়াসমিন রুপাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। নারী উদ্যোক্তা বাংলাদেশের প্রতিষ্ঠাতা রুপা আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক(এমপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি এবং প্রতিমন্ত্রী মেহের আফরেজ চুমকি(এমপি),অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পাীরজাদা শহীদুল হারুন, ফরাজী হাসপাতালে চেয়ারম্যান ডা: আনোয়ার ফরাজী ইমন, টেলিভিশন চ্যানেল ৭১ এর সিনিয়র নিউজ প্রেজেন্টার ফারজানা করিম,চিত্র নায়িকা অপু বিশ্বাস।

নিলুফার ইয়াসমিন রুপা তার অনুভূতিতে বলেন, প্রত্যেক ব্যক্তির জন্যই সম্মাননা পাওয়া অত্যন্ত গর্বের। আমি আজ ভীষণ খুশি বাংলাদেশের অন্যতম নারী উদ্যোক্তাদের সংগঠন ওয়েব থেকে সংবর্ধনা পেলাম। আগামী দিনগুলোতে কাজের উৎসাহ আরো বেড়ে গেল। একজন নারী উদ্যোক্তা কতটা কষ্ট করেন এটি শুধুমাত্র নারীরাই বলতে পারবেন। সংসারের সকল ঝামেলা সামাল দিয়ে সমানতালে ব্যবসার দিকটিও দেখতে হয়। আজ আমার সাথে যারা সংবর্ধনা পেলেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :