1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
ছাত্রলীগ থেকে ছাত্রদল! ক্ষমতা বদলেই ‘রঙ বদলের’ অভিযোগে এ.আর অনিককে ঘিরে তোলপাড় এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত মাত্র ১২ দিনে আত্রাইয়ে তিন মরদেহ উদ্ধার: আতঙ্কে জনপদ, বাড়ছে নিরাপত্তা নিয়ে শঙ্কা ৩য় বিকেএসপি কাপ জিমন্যাস্টিকসে চ্যাম্পিয়ন বিকেএসপি সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আইজেএফের বিবৃতি, ক্ষমা চাওয়ার দাবি আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ফাঁদে নিঃস্ব তিন্নি: ২ সংসার ধ্বংসের পর টাকা-সোনা লুটে পলাতক ছাত্রলীগ নেতা সেলিম মিরপুর আ.লীগ নেতার বিরুদ্ধে ভূমিদস্যুতা থেকে শুরু করে নানা অভিযোগ; গ্রেফতারের দাবি সচেতন মহলের আত্রাই-রাণীনগর মহাসড়কে মোটরসাইকেল ডাকাতির চেষ্টা ব্যর্থ,তিন ডাকাত গ্রেফতার;পলাতক আরও পাঁচজন সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা; স্বর্ণের চেইন ও টাকা লুট পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার অভিযানে চুরির রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ১

আত্রাই মাদ্রাসা সুপারের দুর্নীতিতে দিশেহারা অভিভাবক ও শিক্ষার্থীরা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ মে, ২০২৪

মোঃ সোহল রানা,জেলা (নওগাঁ)প্রতিনিধি: নওগাঁ জেলার আত্রাই উপজেলা শ্রীধরগুড়নই দাখিল মাদ্রাসা যেনো দুর্নীতির স্বর্গরাজ্য। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত সুপার ও ম্যানেজিং কমিটির যোগসাজশে চলছে অর্থ হরি লুটের মহোৎসব।উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ও অভিভাবকরা জানান, মাদ্রাসাটিতে ঠিক মতো পাঠদান হয় না।শুধু নামমাত্র শিক্ষার্থীদের নিয়ে চলছে প্রতিষ্ঠানটি।

কিছুদিন আগে দারিদ্র্য শিক্ষার্থীদের জন্য সরকারি কর্তৃক অনুদান আসে ১৫ জন শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ৫ হাজার টাকা করে বরাদ্দ আসে। সেই টাকা শিক্ষার্থীদের না দিয়ে ভারপ্রাপ্ত সুপার মোঃ শফিকুল ইসলাম ও সহকারি মৌলভী মোঃ আব্দুল জব্বার নানা রকম তালবাহানা করতে থাকেন। বিষয়টি অভিভাবকরা উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলে উনার হস্তক্ষেপে পরবর্তীতে ৪ হাজার করে টাকা শিক্ষার্থীদের দেয়।সেই সাথে অভিভাবকদের বলে কেউ জিজ্ঞেস করলে বলবেন ৫ হাজার টাকায় পেয়েছি।

প্রতিষ্ঠানটিতে ফসলি জমি ও তিনটি বড় আকারের পুকুর রয়েছে যেখান থেকে প্রতিবছর পাঁচ থেকে ছয় লক্ষ টাকা আসে। কিন্তু সেই টাকা প্রতিষ্ঠানে উন্নয়নমূলক কাজে ব্যবহার না করে ম্যানেজিং কমিটি ও ভারপ্রাপ্ত সুপার এর পকেটে চলে যায়। শুধু তাই নয় প্রতিষ্ঠানটির গাছপালা, ঘরের লোহা লক্কর ও চুরি করে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। প্রতিষ্ঠানটিতে পর্যাপ্ত শিক্ষার্থী না থাকায় কৌশলে জেডিসি ও দাখিল পরীক্ষায় ভাড়া করে শিক্ষার্থী এনে পরীক্ষা দেওয়ানো হয়।

এলাকাবাসীর দাবি এই দুর্নীতিবাজদের জনসম্মুক্ষে কঠিন শাস্তির আওতায় আনা হোক।সেই সাথে শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, প্রতিষ্ঠানটির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রশাসনিক হস্তক্ষেপ প্রয়োজন।আরও বলেন, এদের লাগামহীন দুর্নীতি বন্ধ করা সময়ের দাবি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :