1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই উপজেলাসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. নাহিদুল ইসলাম বিপ্লব আত্রাইয়ে একই স্থানে বারবার ছিনতাই-ডাকাতি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ধামসোনা ইউনিয়নে সেবার অন্য নাম আবুল কালাম আজাদ, মানবিক কর্মকাণ্ডে মুগ্ধ এলাকাবাসী কাস্টমস কর্মকর্তার বহনকারী সিএনজির গতিরোধ ও হত্যাচেষ্টার অভিযোগ,মামলা দায়েরের প্রস্তুতি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেফ রোড ফাইটার সাংবাদিক তারিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ি আটকে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের সহায়তায় রক্ষা এলজিইডি ময়মনসিংহ সমাচার নির্বাহী প্রকৌশলী সালমান রহমান গিলে খাচ্ছে এলজিইডি রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ির গতিরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের সহায়তায় উদ্ধার আত্রাই মাদকের বিরুদ্ধে এমপি রেজুর জিরো টলারেন্স ঘোষণার পরদিনই ৩৫০ পিচ এম্পুল ইনজেকশন সহ আটক-০১

সাভারে ভাকুর্তায় ছাত্রলীগ নেতার নেতৃত্বে বাড়িতে অগ্নি সংযোগ এবং লুটপাট

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

সাভার প্রতিনিধি : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারের হিন্দু ভাকুর্তা এলাকায় ছাত্রলীগ নেতার নেতৃত্বে হামলা ও অগ্নিসংযোগ করে লুটপাটের ঘটনা ঘটেছে । পরিবারের অন্য সদস্য এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এলেও এরই মধ্যে পুড়ে ছাই হয়েছে কয়েক লাখ টাকার আসবাবপত্র এবং মোটর সাইকেল সহ মূল্যবান সামগ্রী । এছাড়া হামলাকারীরা ঘরে থাকা নগদ একলাখ টাকা লুট করে নিয়ে গেছে বলেও অভিযোগ রয়েছে।

সাভার থানায় অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা আনুমানিক ১১টার দিকে সাবেক ছাত্রলীগ নেতা মোঃ মামুন (২৭) তার দল-বল নিয়ে এ হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটায়।

হামলাকারীরা এলাকায় চিহৃত সন্ত্রাসী ও সাভার উপজেলা চেয়ারম্যান মনজুরুল আলম রাজীবের অনুসারী। হত্যার উদ্দেশ্যে তাদের ঘরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তবে এই অগ্নিসংযোগের ঘটনায় কোনো প্রাণহানি না হলেও মারাত্মকভাবে আহত হয়েছে কয়েকজন।

হামলাকারীরা হলো,হিন্দু ভাকুর্তা বাজারপাড়া গ্রামের মোঃ মামুন(২৭) মুসলে উদ্দিন(৫০) মোঃ আশ্রাফ উদ্দিন (৩৮) মোঃ জসিমউদদীন (৩০) সহ অজ্ঞাত আরও ১০-১৫ জনের একটি দল।
ভুক্তভোগী আরিফুর রহমান লিটন(৩৮) কালবেলাকে বলেন, হামলাকারী ছাত্রলীগ নেতা মামুনের সাথে আমার কোন ব্যক্তিগত বিরোধ ছিলোনা। ছাত্রলীগ নেতা মোঃ মামুনের মা তার ভাই আমানুল্লাহ (মামুনের মামা)’র কাছে ১ লাখ টাকা পাবে। সেই সালিশে আমি উপস্থিত ছিলাম। মামুনের মামা আমানুল্লাহ আমার বাসায় থাকত। সে কিছুদিন পর দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে যায়। পরে কয়েকদিন পরপর এসে মামুন আমাকে টাকার জন্য চাপ দিচ্ছিলো। আমি তো শুধুমাত্র বিচারে উপস্থিত ছিলাম। আমি কেন টাকা দিব । আমি টাকা দিইনি বলেই আজকে আমার উপর এই নির্মম নির্যাতন ও অত্যাচার করা হলো। আমি এই হামলার বিচার চাই। মোঃ মামুনের নেতৃত্বে হামলাকারীরা দা,কাঠের লাঠি, লোহার রোড দিয়ে আমার বাড়িতে হামলা করে। কিছু বুঝে ওঠার আগেই হামলা কারীরা আমার ঘরে ঢুকে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং কিল-ঘুশি লাথি মেরে মারাত্মকভাবে আহত করে ঘরে আগুন ধরিয়ে দেয়।

প্রতিকার ও বিচার চেয়ে সাভার মডেল থানায় করা অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ মামুন তার হাতে থাকা দা দিয়ে আরিফুর রহমান লিটনকে হত্যার উদ্দেশ্যে মাথা বরাবর কোপ দিলে বাম হাত দিয়ে সেই কোপ ঠেকায় আরিফুর রহমান লিটন। ফলে বাম হাতের কব্জির উপর লেগে হাত কেটে এবং ভেঙে যায়।

হামলার সময় প্রতিবেশী নাজিমুদ্দিন(৩০) পরিবারটিকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও হামলাকারীরা লোহার রড, কাঠের লাঠি দিয়ে পিটিয়ে এবং কিল ঘুসি মেরে মারাত্মকভাবে আহত করে। পরে আরিফুর রহমান লিটনের পরিবারের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিপদ ভেবে যেকোনো সময় তাদেরকে হত্যা করা হবে এমন হুমকি দিয়ে হামলাকারীরা পালিয়ে যায়।

অভিযোগের বিষয়ে জানতে চেয়ে মোঃ মামুনের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।
আহত আরিফুর রহমান লিটকে প্রথমে কেরানীগঞ্জের কলাতিয়া সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ডাক্তার আরিফুর রহমান লিটনকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠান। পরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে আরিফুর রহমান লিটনকে চিকিৎসা দেয়া হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুর রহমান কালবেলাকে বলেন,অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কোন রাজনৈতিক বিবেচনায় অপরাধীরা পার পাবে না।

ছবির ক্যাপশন :ছবিতে ছাত্রলীগ নেতা মোঃ মামুন

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :