1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আশুলিয়ায় জমি দখলের চেষ্টায় ঘর ভাঙচুর, গাছ কাটার অভিযোগ খুলনায় সারের ডিলার নিয়োগে ভয়াবহ জালিয়াতির চেষ্টা; অভিযোগের আঙুল জেলা প্রশাসকের দিকে সাভারে এসআই আলতাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মারুন গ্রেপ্তার সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা

আশুলিয়ায় বায়ান্ন টিভি ও আরটিভির সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা,মামলা দায়েরের প্রস্তুতি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিনিধিঃ বায়ান্ন টিভির সাভার প্রতিনিধি রমজান আলী ও আরটিভির আশুলিয়া প্রতিনিধি এইচ এম সৌরভ এর ওপর অতর্কিত হামলা চালিয়েছেন একদল স্থানীয় সন্ত্রাসী।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাভারের আশুলিয়া ও গাজীপুর মহানগরীর সীমানাবর্তী জিরানি ওয়াপদা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগীর পরিবার।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জিরানী ওয়াপদার এলাকায় মহাসড়ক দখল করে রাতে অবৈধভাবে গাড়ি পার্কিং করে চাঁদাবাজি করছে একদল স্থানীয় চাঁদাবাজ ও সন্ত্রাসীরা। এমন সংবাদের ভিত্তিতে চাঁদাবাজির তথ্য সংগ্রহ করতে গেলে সাইফুল ইসলাম চয়ন ওরফে কালা সাইফুল, রাশিদুল, আলম, আশিক ও মোয়াজ্জেম মোল্লার নেতৃত্বে ১৫ থেকে২০ জন স্থানীয় সন্ত্রাসী দেশীয় অস্ত্রস্র সজ্জিত হয়ে বায়ান্ন টিভির সাভার প্রতিনিধি রমজান আলীর ওপর হামলা করে। খবর পেয়ে সাংবাদিক রমজানকে উদ্ধার করতে গেলে আরটিভির আশুলিয়া প্রতিনিধি এইচ এম সৌরভ, রমজানের ভাই সুমন ও ভাতিজা আরমান কে পিটিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। আহতদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হসপালে ভর্তি করা হয়।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং সেই সাথে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :