1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
ধামসোনা ইউনিয়নে সেবার অন্য নাম আবুল কালাম আজাদ, মানবিক কর্মকাণ্ডে মুগ্ধ এলাকাবাসী কাস্টমস কর্মকর্তার বহনকারী সিএনজির গতিরোধ ও হত্যাচেষ্টার অভিযোগ,মামলা দায়েরের প্রস্তুতি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেফ রোড ফাইটার সাংবাদিক তারিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ি আটকে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের সহায়তায় রক্ষা এলজিইডি ময়মনসিংহ সমাচার নির্বাহী প্রকৌশলী সালমান রহমান গিলে খাচ্ছে এলজিইডি রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ির গতিরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের সহায়তায় উদ্ধার আত্রাই মাদকের বিরুদ্ধে এমপি রেজুর জিরো টলারেন্স ঘোষণার পরদিনই ৩৫০ পিচ এম্পুল ইনজেকশন সহ আটক-০১ মুকসুদপুরে ছাত্রলীগ নেতা নেওয়াজ গ্রেফতার: রাজনৈতিক প্রতিহিংসার দাবি পরিবারের নওগাঁ সদর উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমে গতি আনতে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সামনের নির্বাচনে আনসার ও‌ ভি‌ডি‌পি‌কে ভিন্নরূপে দেখা যা‌বে,আনসার ও ভিডিপির মহাপরিচালক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:সামনের নির্বাচনে আনসার ও‌ ভি‌ডি‌পি‌কে ভিন্নরূপে দেখা যা‌বে বলে জানিয়েছেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ । গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪৫তম জাতীয় সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠা‌নে সাংবা‌দিক‌দের প্রশ্নে একথা ব‌লেন ।

তি‌নি ব‌লেন, রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে দায়িত্ব পালনে আনসার বাহিনীকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে এবং প্রত্যেকের ডাটা‌বেজ তৈ‌রি করা হ‌চ্ছে।সামনের নির্বাচনে আনসার‌কে ভিন্নরূপে দেখা যা‌বে।ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকী ও সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক বাহিনীর সকল কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা জানান এবং বাহিনীর চলমান সংস্কার ও আধুনিক নীতিমালার আলোকে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি সবাইকে বাহিনীর লক্ষ্য অর্জনে নিষ্ঠা ও উদ্যমের সঙ্গে দায়িত্ব পালন করতে উদ্বুদ্ধ করেন।

আগামী ১২ ফেব্রুয়ারি আনসার বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। আজকের এই ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকীর দিনেই সেই সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এ উপলক্ষ্যে মহাপরিচালকের নেতৃত্বে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে তিনি সমাবেশ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন এবং সমাবেশের সফলতা কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, এএফডব্লিউসি, পিএসসি; একাডেমির কমান্ড্যান্ট, উপ-মহাপরিচালকবৃন্দ এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :