1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
রাণীনগরে বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বরখাস্ত সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের দুর্নীতির সাম্রাজ্য ফাঁস; সিন্ডিকেট, ঘুষ আর জাল দলিল—সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের বিরুদ্ধে অভিযোগের ঝড় আত্রাইয়ে হত্যা মামলার বাদী পরিবারকে প্রাণনাশের হুমকি: জামিন বাতিলসহ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি রাণীনগর ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আত্রাইয়ে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি এসএম রেজাউল ইসলাম রেজু রাণীনগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন সাভারে কোটি টাকার হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় র‍্যাবের জালে বন্দি আত্রাই’বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন আ.লীগ নেতা এ্যাড. নাহিদুল ইসলাম বিপ্লব দীর্ঘ রাজনৈতিক পথচলায় অবিচল কাজী রেজাউল হক সাঈদ, প্রবাসে থেকেও সক্রিয় বিএনপির রাজনীতিতে সাভার থানা যুবদলের সভাপতি পদে নেতাকর্মীদের পছন্দের শীর্ষে শহিদুল ইসলাম

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ফিরবে গণতন্ত্রের মূলধারা: সাভারে যুবদল নেতা শহিদুল ইসলাম

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩ মে, ২০২৫

সাভার প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয়ে সাভারে যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে সাভারের কলমা এলাকার সেবাকুঞ্জ রিসোর্ট মাঠে আয়োজিত এই সভায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে স্থানীয় নেতাকর্মীরা মিছিল ও ব্যানার-ফেস্টুন নিয়ে যোগ দেন। অনুষ্ঠানটি সাভার থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। তিনি বলেন, “গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হলে রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার প্রয়োজন। তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা আমাদের সামনে একটি আশার আলো দেখায়। এই কর্মসূচি শুধু বিএনপির নয়, এটি দেশের গণতন্ত্রপ্রত্যাশী মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন।”
তিনি আরও বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে দেশে ফিরলে তা আমাদের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে। আমরা তখন আনন্দ শোভাযাত্রা করব, পাশাপাশি ৩১ দফা বাস্তবায়নের আন্দোলন জোরদার করব।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা যুবদলের সাবেক সহ-সভাপতি হেদায়েত উল্লাহ সাচ্চু, থানা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো. শাহীন মাহমুদ এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. সাদ্দাদাম।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কাউন্দিয়া ইউনিয়ন যুবদল নেতা মোঃ মাহফুজুর রহমান, তুষার চন্দ্র সরকার, বিরুলিয়া ইউনিয়ন যুবদল নেতা আব্দুল লতিফ ও আশরাফ হোসেন, সাভার সদর ইউনিয়নের যুবদল নেতা নাসির, পারভেজ, বনগাঁও ইউনিয়নের দেলোয়ার হোসেনসহ সাভার যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
নেতাকর্মীদের উপস্থিতি এবং প্রাণবন্ত অংশগ্রহণে আলোচনা সভাটি ছিল অত্যন্ত উজ্জীবিত এবং প্রত্যাশাময়। বক্তারা ৩১ দফা রূপরেখার প্রতিটি দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং তা বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক, স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :