1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
ছাত্রলীগ থেকে ছাত্রদল! ক্ষমতা বদলেই ‘রঙ বদলের’ অভিযোগে এ.আর অনিককে ঘিরে তোলপাড় এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত মাত্র ১২ দিনে আত্রাইয়ে তিন মরদেহ উদ্ধার: আতঙ্কে জনপদ, বাড়ছে নিরাপত্তা নিয়ে শঙ্কা ৩য় বিকেএসপি কাপ জিমন্যাস্টিকসে চ্যাম্পিয়ন বিকেএসপি সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আইজেএফের বিবৃতি, ক্ষমা চাওয়ার দাবি আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ফাঁদে নিঃস্ব তিন্নি: ২ সংসার ধ্বংসের পর টাকা-সোনা লুটে পলাতক ছাত্রলীগ নেতা সেলিম মিরপুর আ.লীগ নেতার বিরুদ্ধে ভূমিদস্যুতা থেকে শুরু করে নানা অভিযোগ; গ্রেফতারের দাবি সচেতন মহলের আত্রাই-রাণীনগর মহাসড়কে মোটরসাইকেল ডাকাতির চেষ্টা ব্যর্থ,তিন ডাকাত গ্রেফতার;পলাতক আরও পাঁচজন সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা; স্বর্ণের চেইন ও টাকা লুট পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার অভিযানে চুরির রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ১

সাভারে যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত ; রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে তারেক রহমানের রূপরেখার পক্ষে নেতাকর্মীদের দৃপ্ত শপথ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

সাভার (ঢাকা) প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাভারের বনগাঁও ইউনিয়নে যুবদলের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আয়োজিত এ সভায় নেতাকর্মীদের উপচে পড়া ভিড় ছিল। সভায় বক্তারা রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারই এখন সময়ের দাবি।’

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাজী মোঃ শহীদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্তমান শাসনব্যবস্থায় মানুষের কণ্ঠরোধ করা হয়েছে। গণতন্ত্রের জায়গা দখল করেছে ফ্যাসিবাদ। তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা আমাদের জন্য নতুন আলোর দিশা। এই ৩১ দফা শুধু বিএনপির কর্মসূচি নয়, এটি গোটা জাতির গণতান্ত্রিক মুক্তির ইশতেহার। তারেক রহমান আজ রাষ্ট্রের ভবিষ্যৎ বিনির্মাণের দায়িত্ব কাঁধে নিয়েছেন।

প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন ফ্যাসিস্ট হাসিনা বাহিনীর দমন-পীড়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিনি আজও গণতন্ত্রের প্রতীক হয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন। তাঁর হাতকে শক্তিশালী করতে হলে যুবদলকে সর্বদা মাঠে থাকতে হবে।

সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাভার থানা যুবদলের সহ-সভাপতি হেদায়েত উল্লাহ সাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন মাহমুদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, যুবদল নেতা মাহবুব হোসেন গিয়াস, আক্তার হোসেন ও দেলোয়ার হোসেনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মঞ্জু মোল্লা। সভা সঞ্চালনায় ছিলেন যুবদল নেতা ইমরান মোল্লা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :