1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড

তারেক রহমানকে নিয়ে কোন অশালীন মন্তব্য বরদাস্ত করা হবে না; ঢাকা জেলা যুবদল সভাপতি

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৩ মে, ২০২৫

সাভার (ঢাকা) প্রতিনিধি :
ড. ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, আপনার কতিপয় উপদেষ্টা, যারা কখনো কোনদিন এই দেশে সত্য কথা বলতে সাহশ পায়নি,বিগত ফ্যাসিস্ট সৈরাচার সরকারের দালালি করেছে, তারা আজকে জাতীয়তাবাদী দল বিএনপি নিয়ে কথা বলে,তারা তারেক রহমানকে নিয়ে কথা বলে। তাদের এই ধৃষ্টতা বরদাস্ত করা হবেনা। তারেক রহমান কিংবা বিএনপি নিয়ে কোন অশালীন কথা বল্লে নেতাকর্মীদের সাথে নিয়ে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে ঢাকা শহরকে দেশের উত্তর পশ্চিম বঙ্গ থেকে আলাদা করে দেয়া হবে। সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশ বাঁচাও মানুষ বাঁচাও যে ডাক দিয়েছেন সেই আন্দোলনে আমাদের সামিল হতে হবে। দলের নির্দেশনা মোতাবেক স্বল্প সময়ের মধ্যে একটি নির্বাচন আদায়ের লক্ষ্যে নেতা কর্মীদের কাজ করতে হবে।
উপস্থিত গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে মুরাদ বলেন ফ্যাসিস্ট সরকারের আমলে কেউ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেনি বিএনপির নেতৃত্বে সরকার ঘটন হলে গণমাধ্যমের পূর্নাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা হবে। একই সঙ্গে তারেক রহমানের নির্দেশনা অনুয়ায়ী আগামীর বাংলাদেশ বিনির্মানে তরুণদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

শুক্রবার বিকেলে, শিক্ষা,স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার এবং ২৮ মে ২০২৫ তারিখে তরুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে সাভারের কলমা এলাকার সেবাকুঞ্জ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ঢাকা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী, অনুষ্ঠানের বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাজী মোকাররম হোসেন সাজ্জাদ ।

সাভার থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাজী মো.শহীদুল ইসলাম এবং সাভার থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জু মোল্লার আয়োজনে সভায় আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ ফজলুল হক বেলায়েতি,ঢাকা জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল, যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন,ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মন্ডল,ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক মন্ডলসহ সাভার থানা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :