1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই পুলিশের কাজে বাধা, এসপি’র নাম ভাঙিয়ে আটক মাদকসেবীকে ছাড়ানোর চেষ্টা আত্রাই মাদকসেবীর হামলার অভিযোগ, হাসুয়া নিয়ে তাড়া—এলাকায় চরম উত্তেজনা সংবাদ প্রকাশের পর আত্রাই বেলী ব্রিজের সংস্কার কাজ শুরু, স্বস্তি এলাকাবাসীর মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রাণীনগরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আত্রাই নদীর তীরে বেদে পল্লীতে ঝড়ে প্রাণহানি—শিক্ষাবঞ্চিত শিশুদের নিয়ে উদ্বেগ, সহায়তার আশ্বাস প্রশাসনের আদালতের ‘অস্পষ্ট’ রায়কে ঢাল বানিয়ে পদোন্নতি ওহাব গ্রুপের সুবিধা, সরকারের ক্ষতি প্রায় ৫ কোটি টাকা মাদকবিরোধী অবস্থানের জেরে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, পাল্টাপাল্টি বক্তব্য প্রকাশিত সংবাদের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে জব্বার – আজাদ ও এমারত সম্মিলিত পরিষদ পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নাটকীয় অভিযানে গ্রেফতার টিকা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই শিশুর মৃত্যু—আত্রাইয়ে চাঞ্চল্য, প্রশ্নের মুখে টিকাদান কার্যক্রম

মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে অর্থ দিয়ে সহযোগিতা করলেন বিএনপি নেতা খোরশেদ আলম

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

রাউফুর রহমান পরাগ : হার্টের রোগে আক্রান্ত আমজাদ হোসেনের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম।

রবিবার (২৭ জুলাই) সন্ধ্যায় সাভার পৌরসভার ছায়াবীথি এলাকার নিজ বাসভবনে আমজাদ হোসেনের চাচীর হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন তিনি।

মোঃ খোরশেদ আলম জানান, মানিকগঞ্জের স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে সাভার পৌরসভার জ্বালেশ্বর এলাকার অস্থায়ী বাসিন্দা আমজাদ হোসেন দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। এ অবস্থায় তার স্বজনরা যোগাযোগ করলে তিনি তাৎক্ষণিকভাবে তার ওপেন হার্ট সার্জারির জন্য আর্থিক সহায়তার উদ্যোগ নেন এবং পরিবারের সদস্যের হাতে নগদ টাকা তুলে দেন।

সহায়তা প্রদান শেষে খোরশেদ আলম বলেন, “আমি যতদিন বেঁচে আছি, গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের সেবা করে যাব—ইনশাআল্লাহ। আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব, ততটুকুই আমি মানুষের পাশে থাকার চেষ্টা করি।”

এ সময় উপস্থিত ছিলেন সাভার পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপির নেতা খান মজলিশ বাবুসহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :