1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাভারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল আশুলিয়ায় জমি দখলের চেষ্টায় ঘর ভাঙচুর, গাছ কাটার অভিযোগ খুলনায় সারের ডিলার নিয়োগে ভয়াবহ জালিয়াতির চেষ্টা; অভিযোগের আঙুল জেলা প্রশাসকের দিকে সাভারে এসআই আলতাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মারুন গ্রেপ্তার সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

সাভারে গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত 

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

রাউফুর রহমান পরাগ : আজ ৫ই আগস্ট মঙ্গলবার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর কেন্দ্রীয় নির্দেশনায় সাভারে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগে বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে এই বিশাল র‍্যালিতে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে। র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বলেন, প্রায় ২ হাজার শহীদ এবং প্রায় ৩০ হাজার আহত মানুষের রক্তের বিনিময়ে আমরা আজকে এই দিনে ফ্যাসিবাদ সরকারকে বিতাড়িত করেছিলাম। ভবিষ্যতে যেন এই ফ্যাসিবাদ দেশে আর ফিরে না আসে সেজন্য  সবাইকে ঐক্যবদ্ধভাবে সজাগ দৃষ্টি রাখতে হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান, মোঃ শহিদুল ইসলাম, আব্বাস উদ্দিন পাপ্পু, মোস্তফা সরদার, সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন সম্পাদক মোঃ আব্দুল মালেক, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হামিদ, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেফুজুল আলম সাগরসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :