1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাভারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল আশুলিয়ায় জমি দখলের চেষ্টায় ঘর ভাঙচুর, গাছ কাটার অভিযোগ খুলনায় সারের ডিলার নিয়োগে ভয়াবহ জালিয়াতির চেষ্টা; অভিযোগের আঙুল জেলা প্রশাসকের দিকে সাভারে এসআই আলতাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মারুন গ্রেপ্তার সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

সাভার ও আশুলিয়া পৃথক সংসদীয় আসন এখন সাভারবাসীর দাবি  –  মোহাম্মদ আইয়ুব খান 

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

রাউফুর রহমান পরাগ :  আজ শুক্রবার (০৮/০৮/২৫ ইং) বিকেলে আশুলিয়ার কবিরপুর এলাকার শিমুলিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা ও জনসম্পৃক্ততা করণে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উঠান  বৈঠকের আয়োজন করা হয়েছে। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঢাকা ১৯ আসন সাভার ও আশুলিয়া নিয়ে গঠিত। ঢাকা ১৯ সংসদীয় আসনটিতে অনেক শিল্প কারখানা ও ঘনবসতি হওয়ার কারণে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ এলাকার উন্নয়ন ব্যাহত হচ্ছে। যার ফলে সাধারণ মানুষ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এরই প্রেক্ষিতে দ্রুত সাভারবাসীর দাবি অনুযায়ী সাভার ও আশুলিয়াকে পৃথক দুটি আসন ঘোষণার দাবি জানাচ্ছি। শিমুলিয়া ইউনিয়ন কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মনতাজ আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, সাবেক সহ-সাধারণ সম্পাদক মজিবর রহমান, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল মালেক, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মেহফুজুল আলম সাগর, শিমুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হাসান শিকদার, ঢাকা জেলা যুবদলের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ সুলতান উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সদস্য মোঃ শামীম হোসেন এর উপস্থাপনায় উক্ত উঠান বৈঠকে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :