1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাভারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল আশুলিয়ায় জমি দখলের চেষ্টায় ঘর ভাঙচুর, গাছ কাটার অভিযোগ খুলনায় সারের ডিলার নিয়োগে ভয়াবহ জালিয়াতির চেষ্টা; অভিযোগের আঙুল জেলা প্রশাসকের দিকে সাভারে এসআই আলতাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মারুন গ্রেপ্তার সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

সাভারে পানিবন্দি মানুষের দুর্ভোগ লাঘবে ইউএনও আবুবকর সরকারের উদ্যোগ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

সাভার প্রতিনিধি :
সাভার পৌরসভার পূর্ব জামসিং মহল্লায় কয়েকদিন ধরে জমে থাকা স্থির পানিতে শতাধিক পরিবারের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। ঘরবাড়ির আঙিনা থেকে শুরু করে চলাচলের পথ—সবই পানির নিচে। প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় কাজে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। এমন পরিস্থিতিতে পানিবন্দি মানুষের দুর্ভোগ লাঘবে সরাসরি উদ্যোগ নিয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবকর সরকার।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে পূর্ব জামসিং মহল্লায় গিয়ে ইউএনও আবুবকর সরকার নিজেই পানিবন্দি এলাকা পরিদর্শন করেন। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের সমস্যার খোঁজখবর নেন এবং দ্রুত পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
ইউএনও আবুবকর সরকার বলেন, “গণমাধ্যমে খবর দেখে বিষয়টি আমার নজরে আসে। মানুষের দুর্ভোগের কথা জেনে আমি সঙ্গে সঙ্গেই মাঠে নেমে ব্যবস্থা নিয়েছি। পানি জমে থাকায় মানুষের চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তাই তাৎক্ষণিকভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “পানিবদ্ধতা যেন ভবিষ্যতে এভাবে মানুষের জীবনকে দুর্বিষহ করে না তোলে, সেজন্য বাড়ি নির্মাণের সময় সবাইকে ন্যূনতম লেভেলিং মেনে চলার আহ্বান জানাচ্ছি। সঠিক পরিকল্পনায় নির্মাণ করলে বর্ষা মৌসুমে পানিবদ্ধতার সমস্যা অনেকটাই কমে যাবে।”
পরিদর্শনকালে ইউএনও’র সঙ্গে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ বাসিন্দারা। স্থানীয়রা ইউএনও’র এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, দীর্ঘদিনের সমস্যার সমাধানে এ ধরনের দ্রুত পদক্ষেপ তাদের জন্য বড় স্বস্তি বয়ে আনবে।
পানি নিষ্কাশন কার্যক্রম শুরু হলে বাসিন্দারা আশা করছেন, অল্প সময়ের মধ্যেই তাদের ঘরবাড়ি ও চলাচলের পথ আবারও পানিমুক্ত হবে এবং দৈনন্দিন জীবনে ফিরবে স্বাভাবিকতা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :