1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ, সন্ধানে ডুবুরি দলের টানা অভিযান ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ও তারেক রহমানের রূপান্তরের রাজনীতি; জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু আত্রাইয়ে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস; ব্যবসায়ীকে জরিমানা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মনিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত্ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার

সাভারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থ অসুস্থদের আর্থিক সহায়তা প্রদান

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

রাউফুর রহমান পরাগ : সাভারে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের অসুস্থ সদস্যদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে 

সাভার পৌর এলাকার ছায়াবীথির নিজ বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে এ আর্থিক সহায়তা করেন তিনি।

বিএনপি নেতা খোরশেদ আলম বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় আসীন হয়েই দেশের চলমান অবনতিশীল আইন শৃংখলা পরিস্থিতির উন্নতি করেন। শক্তহাতে চুরি, ডাকাতি ও দুর্ণীতির লাগাম টেনে ধরেন। অল্প কিছুদিনের মধ্যেই জনমনে স্বস্তি ফিরে আসে। দল হিসেবে বিএনপি বাংলাদেশের সেরা। বিএনপি যদি এই ঐতিহাসিক দায়িত্ব পালন করে, তাহলে আগামী দিনগুলোতে বিএনপি দেশের জন্য অনেক অবদান রাখতে সক্ষম হবে। 

তিনি আরো বলেন, এক সময় সাভারে বিএনপি করার মতো কোনো লোক ছিল না।  বিএনপির নির্যাতিত কর্মীরাসহ সাভারের সাধারণ মানুষ গুলোও আমার সঙ্গেই রয়েছে। আমি সাভারে মানুষের কথা ভাবি এবং তাদেরকে সাথে নিয়েই কিছু করতে চাই। আমি সাভার পৌরসভাকে পরিকল্পিত একটি সুন্দর সাভার উপহার দিতে চাই।

সাভার পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল গফুর বাবুলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইউনুস খান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোশাররফ হোসেন মোল্লা, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু ও পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :